চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচক হিসেবে রাজ্জাকের কাজ শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

নির্বাচক প্যানেলের তৃতীয় সদস্য হিসেবে কাজ শুরু করে দিয়েছেন আব্দুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ সভায় তাকে নতুন দায়িত্বের জন্য মনোনীত করা হয়। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, কাজও শুরু করে দিয়েছে রাজ্জাক।

মিরপুর টেস্টের প্রথমদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে এসেছিলেন দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের সেরা স্পিনার রাজ্জাক। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমনের সঙ্গে আলাপ-আলোচনা সেরেছেন।

আকরাম খান বললেন, ‘রাজ্জাক এসেছে, কথা হয়েছে। ইতিমধ্যে সে মোটামুটি নির্বাচন প্রক্রিয়ায় ঢুকেও পড়েছে। কাজ শুরু করে দিয়েছে। কথাবার্তা হয়ে গেছে।’

‘কাগজে-কলমে হয়ত দু’একদিন সময় লাগবে। কিন্তু সে নিশ্চিত। আজকে অন্য দুই নির্বাচক, বোর্ড প্রেসিডেন্ট, আমার সঙ্গেও অনেকক্ষণ আলাপ-আলোচনা হয়েছে। আমরা খুব খুশি ওর মতো একজন খেলোয়াড়কে সিলেকশন প্যানেলে পেয়ে। আশা করছি আমাদের প্যানেল আরও শক্তিশালী হবে।’

আনুষ্ঠানিকভাবে এখনো ক্রিকেট থেকে অবসর নেননি ৩৮ বছর বয়সী রাজ্জাক। তার নামের পাশে রয়েছে ৬৩৪টি ফার্স্ট ক্লাস উইকেট। জানা গেছে, কাগজে-কলমে দায়িত্ব নিয়ে সবধরনের ক্রিকেটকে গুডবাই জানাবেন বাংলাদেশের হয়ে ১৩ টেস্ট, ১৫৩ ওয়ানডে ও ৩৪টি টি-টুয়েন্টি খেলা বাঁহাতি তারকা।

Jui  Banner Campaign
ট্যাগ: আকরামবিসিবিরাজ্জাকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ইচ্ছায় সমাধিস্থ হচ্ছেন বাউল সুনীল কর্মকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘাতের আশঙ্কার মধ্যেই বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

গাইবান্ধার দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক অনিয়মে শাস্তি পেল হামজার লেস্টার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT