চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্দিষ্ট কাওকে কিনতে মরিয়া নয় বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ন ২৬, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

গ্রীষ্মের দলবদলে নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে পেতে দলকে হুমকির মুখে ফেলবে না বার্সেলোনা। শনিবার এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বার্সার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।

‘আমি কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের ব্যাপারে কথা বলব না। তবে জানিয়ে রাখছি, ক্লাবকে ক্ষতির মুখে ঠেলে দিয়ে আমরা কোন সিদ্ধান্ত নিব না। আমাদের সকল সদস্যরা শান্ত আছে।’

‘অনেক খেলোয়াড়রাই বার্সেলোনায় আসতে চান। তারা বার্সাকে পছন্দ করেন। আমাদের দর্শন, দল, কার্যপদ্ধতি, ফুটবলের প্রতি ভালোবাসা এগুলো তারা পছন্দ করেন। বিভিন্ন ক্ষেত্রেই বিষয়টি আমরা লক্ষ্য করছি এবং এটা আমাদের জন্য ইতিবাচক।’

বার্সায় খেলতে ইচ্ছুক এমন খেলোয়াড়দের বেতন প্রসঙ্গে লাপোর্তা বলেন, ‘আমাদের বেতন কাঠামোর সাথে তাদের মানিয়ে নিতে হবে। দলকে নিয়ন্ত্রণে রাখতে এবং দলের স্থায়িত্ব ধরে রাখতে আমরা একটা অর্থনৈতিক প্রণালী অনুসরণ করি সেটার সাথেও তাদের মানিয়ে নিতে হবে।’

এদিকে আসছে মৌসুমেই ফরাসি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপেকে দলে টানতে মরিয়া বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এ ব্যাপারেও মন্তব্য করেছেন লাপোর্তা। দলের চেয়ে বড় এমন কাউকেই দলে চান না বলে জানিয়েছেন কাতালানদের কর্তা।

‘ক্রীড়া ব্যবস্থাপনা বিভাগ স্কোয়াডের উন্নয়নের ব্যাপারে কাজ চালিয়ে যাচ্ছে। ধীরে ধীরে উন্নতি করছে আমরা এবং এটি স্বস্তিদায়ক। আমাদের কাছে দলের স্বার্থ সবার আগে। আমরা এমন কাউকে দলে চাই না যারা নিজেকে দলের উর্ধে্ব মনে করেন।’

Jui  Banner Campaign
ট্যাগ: এমবাপেবার্সেলোনারিয়াল মাদ্রিদলাপোর্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

উদারপন্থি গণতন্ত্রের জয় হয়েছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগ্রহীত

সন্দীপ চক্রবর্তী হতে পারেন বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন নতুন মন্ত্রিসভার শপথ: মন্ত্রিপরিষদ সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: পরিসংখ্যান কী বলছে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT