চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাশার বৃত্তে আটকে গেল দণ্ডিতদের নির্বাচনের আশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৮
আদালত
A A
করোনা

বিএনপির এক নারী প্রার্থীর দণ্ড ও সাজা হাইকোর্টে স্থগিতের পর নির্বাচনে খালেদা জিয়াসহ দণ্ডিত অন্য প্রার্থীদের একই আইনী প্রক্রিয়ায় গিয়ে নির্বাচন করার যে আশা জেগেছিল, তা যেন নিরাশার বৃত্তেই আটকে গেল।

কারণ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনের বিএনপির প্রার্থী সাবিরা সুলতানার  দুর্নীতির মামলার দণ্ড ও সাজা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, তা স্থগিত করেছেন চেম্বার বিচারপতির আদালত।

একই সঙ্গে বিষয়টি রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন চেম্বার বিচারপতি।

শনিবার সকালে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে দুদক ও রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

আদালতে সাবিরা সুলতানার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন।

এ আদেশের ফলে সাবিরা সুলতানার দণ্ড ও সাজা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত হয়ে গেল বলে জানিয়েছেন আইনজীবীরা।

Reneta

গত বৃহস্পতিবার বিচারপতি মো. রইস উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাবিরা সুলতানার দুর্নীতির মামলার সাজা ও দণ্ড স্থগিত করেন।

ওই আদেশের ফলে সাবিরা সুলতানার আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনগত নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবী এম আমিনুল ইসলাম।

তবে হাইকোর্টের আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘নৈতিক স্খলনজনিত কারণে কেউ যদি দুই বছর কিংবা তার বেশি সাজাপ্রাপ্ত হন তিনি নির্বাচন করতে পারবেন না। এমনকি সাজা ভোগ করে মুক্তিলাভের পর নির্বাচনে অংশ নিতে হলে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আরো পাঁচ বছর অপেক্ষা করতে হবে।’

এর আগে গত ২৭ নভেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ বিএনপির ৫ নেতার সাজা ও দণ্ড স্থগিতের একটি আবেদন খারিজ করেন।

হাইকোর্টের সে আদেশের বিরূদ্ধে বিএনপি নেতা ড. এ জেড এম জাহিদ হোসেনের করা আবেদনের শুনানি নিয়ে ‘নো অর্ডার’ দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার দুটি ধারায় নিম্ন আদালত সাবিরা সুলতানাকে তিন বছর করে মোট ছ’বছরের কারাদণ্ড দেন।

এরপর ওই মামলায় জামিন চেয়ে এবং দণ্ড ও সাজা স্থগিত চেয়ে হাইকোর্টে আপিল করে সাবিরা।

পরবর্তী হাইকোর্ট তাকে জামিনে দেন। এবং সর্বশেষ গত বৃহস্পতিবার সাবিরা সুলতানার দণ্ড ও সাজা স্থগিত করেন বিচারপতি মো. রইস উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT