চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপরাধ কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

নিরাপরাধ কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, বিএনপি নেতাকর্মীরা কে কোথায় কি করছেন তার সব প্রমাণ আমাদের কাছে আছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ পর্যন্ত রয়েছে। এসবে কান দিয়ে জনগণের সময় নষ্ট করার দরকার নেই।

শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মন্ত্রী বলেন: নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। পারলে প্রমাণ করেন যে, আপনাদের (বিএনপি) নেতাকর্মীরা অপরাধী নয়। আমাদের কাছে ভিডিও ফুটেজ পর্যন্ত রয়েছে।

‘এসবে কান দিয়ে জনগণের সময় নষ্ট করার দরকার নেই। সরকারকে বিব্রত করার জন্য একটি মহল নানা ধরনের গুজব ছড়াচ্ছে। এসব গুজবে কেউ কান দেবেন না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার। এখানে সবাই মিলে মিশে থাকবে এবং ধর্ম পালন করবে। অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠা বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার যে সংগ্রাম তা অব্যাহত থাকবে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখায় বর্তমান সরকারের কোনো বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচনে এ সরকার ক্ষমতায় না এলে সব উন্নয়ন কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি সাম্প্রদায়িক শক্তির উত্থান হবে।’

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হককে গ্রেপ্তারের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। তদন্তে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া না গেলে, তার কিছুই হবে না। আদালতে সুপারিশ করা হবে। এটা নিয়ে কারও বিচলিত হওয়ার কিছু নেই।’

ট্যাগ: সেমি লিডস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হো চি মিন এর দেশে ৭

পরবর্তী

‘মেসি না খেললে ১০ নম্বর জার্সি ব্যবহার করা উচিত’

পরবর্তী

‘মেসি না খেললে ১০ নম্বর জার্সি ব্যবহার করা উচিত’

খালেদা

২৪ ঘন্টার মধ্যে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তির দাবি

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT