চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপদ সড়ক গড়তে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার পাশাপাশি নিরাপদ সড়ক গড়তে জনসচেতনতাসহ বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সোমবার রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় পুলিশকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন: বাংলাদেশ পুলিশ দেশ মাতৃকার সেবায় দায়িত্ব পালন করছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। বিএনপি-জামায়াতের পেট্রোল বোমার সময় পুলিশ সাহসী ভূমিকা পালন করেছে। সেসময় ২৯ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন: সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, অগ্নিসন্ত্রাস দমনে পুলিশ যে ভূমিকা রাখছে তা প্রশংসনীয়। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ বিশ্বে একটি রোল মডেলে পরিণত হয়েছে।

নারী পুলিশদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরে শেখ হাসিনা বলেন: আমাদের নারী পুলিশরা বিশেষ অবদান রাখছে। জাতিসংঘ থেকে নারী পুলিশরা বিশেষভাবে প্রশংসিত হয়েছে। ৯৯৯ সার্ভিসের কারণে জনমনে স্বস্তি ফিরেছে। ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ফলে পুলিশের কার্যক্রম সহজ হয়েছে। পুলিশের দক্ষতা সময়ের সাথে বাড়ছে।

তিনি বলেন: ১৯৯৬ সালে ক্ষমতায় এসে পুলিশের জন্য ১১ হাজার ৯০০টি পদ সৃষ্টি করেছিলাম। পরবর্তীতে ক্ষমতায় এসে পুলিশে প্রায় ৯১ হাজারের বেশি পদ সৃষ্টি করেছি। পদোন্নতির জটিলতা দূর করতে সুপার নিউমারিক পদ সৃষ্টি করেছি।

Reneta

শেখ হাসিনা বলেন: পুলিশকে বহুমুখীভাবে গড়ে তুলছি যাতে মানুষ সব ধরণের সেবা পায়। এ লক্ষ্যে বিভিন্ন বিশেষায়িত ইউনিট গড়ে তোলা হয়েছে। শুধু গড়ে তোলা নয় তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সারাদেশে ৩০টি ট্রেনিং সেন্টার গঠন করা হয়ছে।

পুলিশদের কল্যাণে পুলিশ কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্যদের কেউ মৃত্যুবরণ করলে তাদের পরিবারকে ৮ লাখ টাকা। আর আহত ৪ লাখ দেয়ার ব্যবস্থা করা হয়েছে। পরিবারের জন্য রেশন প্রাপ্তির ব্যবস্থা করা হয়েছে। যারা অবসরে রয়েছেন তাদের জন্যও রেশনের ব্যবস্থা করা হয়েছে।

শেখ হাসিনা বলেন: আইনশৃঙ্খলা খাতে বরাদ্দকৃত অর্থকে আমরা কোনো ব্যয় বলে মনে করি না। এটাকে আমরা জনগণ সেবা পাচ্ছে বলে ধরে নেই। কারণ জনগণ পুলিশের দ্বারা উপকৃত হচ্ছে।

পুলিশ সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন: আপনাদের হাতে কোনো নিরীহ জনগণ যাতে নির্যাতনের শিকার না হয়। কেউ নির্যাতনের শিকার হয়ে আপনাদের কাছে আসলে তারা যেনো সেবা পায়। জনগণ এটাই আশা করে। পুলিশ বাহিনী হবে জনবান্ধব পুলিশ। সেভাবেই আপনারা নিজেদের গড়ে তুলবেন।

প্রধানমন্ত্রী আরও বলেন: পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে সকল পর্যায়ে পুলিশদের প্রশিক্ষণ নিতে হবে। পুলিশদের উচ্চ শিক্ষার জন্য বৃত্তি উপবৃত্তির ব্যবস্থা করেছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নিরাপদ সড়কপুলিশপ্রধানমন্ত্রীবাংলাদেশ পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT