চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপদ সড়ক পেতে পথচারীদের সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১১:২৬ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

নিরাপদ সড়ক পেতে পথচারীদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলছেন: সড়কে যে অ্যাক্সিডেন্টগুলো হলো, কিভাবে হলো? যারা দুর্ঘটনায় নিহত হলো তারা পথের কোথায় ছিল? এগুলো একটু আমাকে বলেন, প্লিজ বলতে হবে। আমার তো ধারণা ছিল ওই ঘটনার (নিরাপদ সড়কের দাবিতে সাধারণ শিক্ষারথীদের আন্দোলন) পর পথচারীরাও সচেতন হবে। কেন হয়নি, জবাব দেন?

গণভবনে সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন: আপনারাই পত্রিকায় দিচ্ছেন, পত্রিকায় দেখাচ্ছেন; গাড়ি চলছে এর মধ্যেই ফাঁক-ফোঁকর দিয়ে শিক্ষিত মানুষ চলছেন! এভাবে চলতে গিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে কেউ মারা যায়, আপনি কাকে দোষ দিবেন?

চার দিনের সৌদি আরব সফর শেষে গতকাল ২১ সেপ্টেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিন পর আজ তার সরকারি বাসভবন গণভবনে সফরের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: ‘পাশে ফুটপাত কিংবা ফুটওভারব্রিজ রয়েছে, তারপরও বাচ্চা নিয়ে কেউ যদি দৌঁড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে; আর দুর্ঘটনায় পড়ে, তার দায় কে নেবে, সে নেবে? সেটা আগে বলেন…।’

পরিবহন শ্রমিক, শ্রমিক নেতা কিংবা ড্রাইভার, পরিবহন মালিকের চেয়ে পথচারীর সচেতনতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন: রাস্তায় যারা চলছেন তাদের স্বভাব পরিবর্তন হচ্ছে না। আমি পরিষ্কারভাবে বলি, যারা রাস্তায় চলাচল করেন; তারা নিজেরা যদি সচেতন না হন তাহলে কিভাবে ঠেকাবেন? আমি আপনাদের অনুরোধ করবো, এই অ্যাক্সিডেন্টগুলোর কারণ খুঁজে বের করেন। কার দোষে কী?

নিরাপদ সড়কের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সরকারের সমর্থন ছিল জানিয়ে শেখ হাসিনা বলেন: স্কুল ছাত্ররা আন্দোলন করেছিল, সেখানে দোষটা ড্রাইভারের ছিল। এরপর যে কয়টা দুর্ঘটনার ছবি আমি দেখেছি, কোনটাতে রাস্তার মাঝখান দিয়ে দৌঁড়ে পার হওয়ার চেষ্টা করছে, একটা গাড়ি আসছে কারো কোন মাথাব্যাথা নেই সাথে সাথে অ্যাক্সিডেন্ট করছে। এতে কাকে দোষ দিবেন সেই ব্যাখ্যাটা আগে আনেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরাপদ সড়ক দিবসপ্রধানমন্ত্রীশেখ হাসিনাসড়ক দুর্ঘটনাসড়কে মৃত্যুসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT