চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপদ পানি: প্রস্তুতির সময় এখনই

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৪৩ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৮
সম্পাদকীয়
A A

সঙ্গত কারণেই ২২ মার্চের পরিবর্তে পাঁচদিন পর আজ পালিত হলো বিশ্ব পানি দিবস। বাংলাদেশ স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার যোগ্যতা অর্জন করায় ২২ মার্চ সরকারিভাবে তা উদযাপন করা হয়। এ জন্য কয়েকদিন পিছিয়ে ২৭ মার্চ পানি দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এ বছর পানি দিবসের প্রতিপাদ্য ছিল ‘নেচার ফর ওয়াটার’ বা ‘পানির জন্য প্রকৃতি’। আমরা জানি, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে সারা পৃথিবীতেই সুপেয় ও নিরাপদ পানির সরবরাহ হুমকির মুখে পড়েছে। বলা হয়, পানির আরেক নাম জীবন। কিন্তু সেই পানির যোগানই যদি অনিশ্চিত হয়ে পড়ে তাহলে জীবনও সংকটে পড়বে; এটাই স্বাভাবিক। ভৌগলিক গঠন অনুসারে পুরো পৃথিবীর ৩ ভাগই পানি, আর ১ ভাগ স্থাল। তারপরও সুপেয় পানির পরিমাণ একেবারেই কম। এ কারণে বিভিন্ন দেশের অন্তত ১শ’ কোটি মানুষের জন্য সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করা যায়নি। আমাদের দেশে নিরাপদ পানির তেমন সংকট না থাকলেও ভবিষ্যতে তা নিয়ে শঙ্কা আছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানি দিবস উপলক্ষে তার বক্তৃতায় বলেছেন, ‘আমাদের চেষ্টা করতে হবে যেন পানির অপচয় না করি। পানিকে দূষণমুক্ত রাখি এবং পানিকে সম্পদে পরিণত করার চেষ্টা করি।’ সরাসরি কেউ স্বীকার না করলেও বাংলাদেশও সুপেয় পানির সংকটে পড়তে পারে। তার কিছু আলামতও দেখা যাচ্ছে। একসময় শ্যালো বা ডিপ টিউবওয়েল বসিয়ে খুব সহজেই সুপেয় পানি পাওয়া যেত। কিন্তু এখন শহরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় আগের মতো সহজে পানি পাওয়া যাচ্ছে না। নানা কারণে পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এছাড়াও আর্সেনিক, মাত্রাতিরিক্ত আয়রন ও বিভিন্ন ক্ষতিকর কেমিক্যালে নিরাপদ পানির সংকটের বার্তা দিচ্ছে। এ অবস্থায় অামাদের প্রস্তুতি জরুরি। এরই মধ্যে এমন সংকটে পড়ে পৃথিবীর অনেক দেশকেই পানি আমদানি করতে হচ্ছে। কিন্তু সেটা যথেষ্ট ব্যয়বহুল। আমাদের মতো দেশ সেটাও কল্পনাও করতে পারে না। এ দেশেও শিল্পায়নের পাশাপাশি জীবনযাত্রার মানোন্নয়নে নিরাপদ পানির যোগান সংকুচিত হচ্ছে। এ অবস্থায় আমাদের এখনই সচেতন হতে হবে। পাশাপাশি বিকল্প উপায়ে সুপেয় পানির সরবরাহ নিশ্চিতের উদ্যোগ নিতে হবে। এ জন্য শুধু সরকারের দিকে না তাকিয়ে সামাজিক ও গোষ্ঠীগত পদক্ষেপ নিতে হবে আমাদেরকেই। মনে রাখতে হবে, নিরাপদ পানি ছাড়া পৃথিবী প্রাণহীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরাপদ পানিপানিপানি দিবস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মিয়ানমার সেনাপ্রধানের রোহিঙ্গা বিষয়ক মন্তব্যের সমালোচনায় জাতিসংঘ মহাসচিব

পরবর্তী

মাদ্রাসার শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত গাইবে না, এটা হতে পারে না: হাইকোর্ট

পরবর্তী
সাংবাদিককে

মাদ্রাসার শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত গাইবে না, এটা হতে পারে না: হাইকোর্ট

টি-টুয়েন্টিতে মুখোমুখি সাকিব-মাহমুদউল্লাহ

সর্বশেষ

ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

ছেলে-মেয়ে ও স্ত্রীসহ রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার, পুলিশ যা বলছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের দাফনের জায়গাও ফুরিয়ে আসছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ছবি: বাগেরহাটে  নিহত বৃদ্ধ বেদার মল্লিক।

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বাবা নিহত, ছেলে হাসপাতালে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংরেজিতে অনূদিত সেরা নন-ফিকশনে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT