চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিরাপদ অঞ্চল’ বিষয়ে পরস্পরকে দায়ী করছে থাইল্যান্ড-মালয়েশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৭
অন্যান্য
A A
নিরাপদ অঞ্চল

থাইল্যান্ড ও মালয়েশিয়ার মধ্যে নিরাপদ অঞ্চল গঠনে দেরি হওয়ার কারণ হিসেবে একে অন্যকে দায়ী করছে থাইল্যান্ডের জান্তা ও মালয় মুসলিম বিচ্ছিন্নতাবাদী দল। দশকব্যাপী বিদ্রোহের সমাধান টানতে দুটি দেশের মধ্যে নিরাপদ অঞ্চল বিষয়ক এই আলোচনা অব্যাহত ছিলো।

সম্প্রতি বোমা হামলার ঘটনায় একজন সৈনিক ও পুলিশ কর্মকর্তা মারা যাওয়ার পরে নিরাপদ অঞ্চল গড়ার বিষয়টি নিয়ে মালয়েশিয়ায় গত সপ্তাহে অনুষ্ঠিত হওয়া সংলাপ মালয়েশিয়ার পূর্ণ সম্মতি ছাড়াই শেষ হয়েছে। ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত এই এলাকায় অন্তত ৬ হাজার ৫০০ জন প্রাণ হারিয়েছে। তবে সাম্প্রতিক এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

এই নিরাপদ অঞ্চল নিয়ে একেক দল একেকরকম কথা বলছে। ‘মারা পাটানি দল’ বলেছে, নিরাপদ অঞ্চল গড়ার সিদ্ধান্তে আরও খানিকটা দেরি হবে। কারণ থাইল্যান্ডের পক্ষ থেকে কিছু বিবরণ সন্তোষজনক ছিলো না। তবে তার মানে এই নয় যে সংলাপ ব্যর্থ হয়েছে। এই দলের একজন নেতা আবু হাফেজ আল-হাকিম বলেছেন, সঠিক পদ্ধতি হচ্ছে সংলাপ চালিয়ে যাওয়া, সেটা থেকে পালিয়ে যাওয়া নয়।

অন্যদিকে এ বিষয়ে থাইল্যান্ডের প্রধান আলোচক বলেছেন, থাই সরকারের প্রচেষ্টা সত্ত্বেও বিদ্রোহীরা নিরাপদ অঞ্চলের জন্য প্রস্তুত ছিল না। তবে বিদ্রোহীরা রাজি না হলে, মানুষের অংশগ্রহণে এই কাজ করতে অনেক দেরি হবে বলে মন্তব্য করেছেন জেনারেল আকসারা কের্দফল। তারপরও সংলাপ চলবে বলে জানিয়েছেন তিনি।

প্রস্তাবিত নিরাপদ অঞ্চল যৌথভাবে বিচ্ছিন্নতাবাদী দল ও থাই কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হবে বৌদ্ধপ্রধান থাই রাজ্যে। ১৯০৯ সালে সংযুক্ত হওয়ার আগে এই তিনটি প্রদেশে মালয় মুসলিমরা থাকতো। নিরাপদ অঞ্চলে কেউ অপরকে আক্রমণ করবে না।

তবে বিদ্রোহীদের উপর ভালো নিয়ন্ত্রণ থাকা বারিসান রিভোলুসি নাসিওনাল (বিআরএন) দল এই সংলাপে অংশ নেয়নি। বিআরএন নেতা পাক ফাকিহ মনে করেন, এই নিরাপদ অঞ্চল গড়ার প্রচেষ্টা সৈনিকদের দ্বারা বিদ্রোহীদের মুখোশ উন্মোচন করার প্রচেষ্টা হতে পারে।

Reneta

আরেকটি বিদ্রোহী দলের নেতা পাটানি ইউনাইটেড লিবারেশন অর্গানাইজেশনের নেতা বলেছেন, সরকারের নিরাপদ অঞ্চল বিষয়ক আলোচনা তিনি সহজভাবে নেননি। তবে সহযোগিতার ব্যাপার আসলে তিনি অবশ্যই সেটা করবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: থাইল্যান্ডনিরাপদ অঞ্চলমালয়েশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে নির্দেশনা

জুন ২, ২০২৬

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৫

জুন ২, ২০২৬

সাফ খেলতে যাওয়া শিউলি আজিমের মা মারা গেছেন

জুন ২, ২০২৬
ছবি: সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ

শেষবারের মতো আজ ভোলায় যাবেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT