ফুটবল

নিরাপদে মালদ্বীপে রিমন-জামালরা

বাংলাদেশ ক্রিকেট দল মালদ্বীপে পৌঁছেছে, বিমানবন্দরে আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল মালদ্বীপে পৌঁছানোর সময় বিমানবন্দরে উপস্থিত খেলোয়াড় ও কর্মকর্তাদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিরাপদে মালদ্বীপে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা প্রীতি ম্যাচ খেলতে মঙ্গলবার বিকেলে দেশটিতে পা রাখেন জামাল ভুঁইয়ারা। চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন দলের রক্ষণসেনানী রিমন হোসেন।

ডিফেন্ডার রিমন জানিয়েছেন, নিরাপদে দ্বীপ দেশটিতে পৌঁছেছে দল। মঙ্গলবার টিম হোটেলে বিশ্রামে থাকবেন সবাই। পরেরদিন স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় অনুশীলন করবেন কোচ হাভিয়ের কাবরেরার অধীনে।

২৪ মার্চ মালেতে স্বাগতিকদের বিপক্ষে হারের বৃত্ত ভাঙার মিশনে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কায় দেড়যুগ পর মালদ্বীপের বিপক্ষে জয় পেয়েছিল লাল-সবুজের দল। নিরপেক্ষ ভেন্যুতে জিতলেও মালেতে সর্বশেষ দুটি ম্যাচেই হেরেছে অতিথি হয়ে।

মালেতে ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রীতি ফুটবল ম্যাচে ৫ গোলে বিধ্বস্ত হওয়ার পর গত বছর অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপে ২-০ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ার দল। প্রতিপক্ষের মাঠে এবার লক্ষ্য জয় নিয়ে মাঠ ছাড়ার।

দেশে ফিরে ২৯ মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। ফিফা অধীনে ম্যাচটি হবে সিলেটে।

বিষয়:জামালফিফাবাংলাদেশ মালদ্বীপমঙ্গোলিয়ামালদ্বীপলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…