চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তা পরিষদে নতুন ৫ অস্থায়ী সদস্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ০৯, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
জাতিসংঘ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে জার্মানি, বেলজিয়াম, সাউথ আফ্রিকা, ডমিনিকান রিপাবলিক এবং ইন্দোনেশিয়া।

আগামী বছরের ১ জানুয়ারি থেকে দেশগুলো দুই বছরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে।

নিরাপত্তা পরিষদ জাতিসংঘের একমাত্র সংস্থা যারা আইনগতভাবে কোনো বিষয়ে কোনো দেশকে তাদের সিদ্ধান্ত মানতে বাধ্য করতে পারে। এ জন্য নানা নিষেধাজ্ঞাসহ বাহিনীও ব্যবহার করতে পারে।

নির্বাচনে এশিয়া অঞ্চলের জন্য বরাদ্দ করা আসনে লড়াই করে ইন্দোনেশিয়া এবং মালদ্বীপ। ইন্দোনেশিয়া পেয়েছে ১৪৪ ভোট। মালদ্বীপ পায় মাত্র ৪৬ ভোট।

সদস্যপদ পেতে একটি দেশকে ১৯০টি ভোটের মধ্যে অন্তত ১২৭টি ভোট পেতে হয়।

অন্যদের মধ্যে জার্মানি পেয়েছে ১৮৪ ভোট, বেলজিয়াম ১৮১ ভোট, সাউথ আফ্রিকা ১৮৩ ভোট এবং ডমিনিকান রিপাবলিক ১৮৪ ভোট।

Reneta

নতুন নির্বাচিত পাঁচ সদস্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সঙ্গে কাজ করবে আগামী ২০১৯-২০২০ সাল পর্যন্ত।

২০১৬ সালে ২০১৭-২০১৮ মেয়াদের জন্য নির্বাচিত ইথিওপিয়া, কাজাখস্থান, বলিভিয়া, নেদারল্যান্ড ও সুইডেনের স্থালাভিসিক্ত হবে নব নির্বাচিত দেশগুলো।

জাতিসংঘ দুটি পরিষদে তার কার্যক্রম পরিচালিত করে থাকে। এর একটি, নিরাপত্তা পরিষদ। আরেকটি সাধারণ পরিষদ।

নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য ৫টি আর অস্থায়ী সদস্য ১০টি। স্থায়ী সদস্যরা হলো, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চীন ও রাশিয়া।

আর সাধারণ পরিষদের সদস্য সংখ্যা ১৯৩টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘ
শেয়ারTweetPin

সর্বশেষ

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬

সরকারি দপ্তরে এআই ব্যবহারে নির্দেশনা, গোপনীয়তা নিয়ে যা বলা আছে

আগস্ট ৩, ২০২৬

এখনই থামছে না উয়েফা, ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি

আগস্ট ৩, ২০২৬

রংপুরে অতি বৃষ্টিতে পাটের স্বাভাবিক উৎপাদন ব্যহত

আগস্ট ৩, ২০২৬

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT