চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ফেসবুক’

পান্থ রহমানপান্থ রহমান
৭:২৩ পূর্বাহ্ণ ২১, নভেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

জনগণের নিরাপত্তার স্বার্থেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে জানিয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, সিম কার্ডের পাশাপাশি রেজিস্ট্রেশন করা হবে মোবাইল হ্যান্ডসেটও।

মোবাইল হ্যান্ডসেট এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে টেলিকম সাংবাদিকদের সংগঠন টিআরএনবি শনিবার এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে মূলত আলোচনা হয় অবৈধ বা চোরাই হ্যান্ডসেট এবং সেই হ্যান্ডসেট ব্যবহার করে ছিনতাই, অপহরণ এবং চাঁদাবাজির মতো অপরাধ ইস্যুতে।

সন্ত্রাসবাদে মোবাইল প্রযুক্তি ব্যবহারকে আশঙ্কাজনক উল্লেখ করে বক্তারা বলেন, অতিরিক্ত ট্যাক্স মোবাইল হ্যান্ডসেটের অবৈধ বাজারকে উৎসাহিত করছে।

বক্তারা জানান, দেশে মোবাইল ফোনের বাজার প্রায় ৮ হাজার কোটি টাকার। হ্যান্ডসেটের পরিমাণ ৮ কোটি। বিস্তৃত এই মোবাইল বাজার নজরদারি করার লোকবল নেই টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার।

আলোচনায় অংশ নিয়ে তারানা হালিম বলেন, রাষ্ট্র এবং ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে খুলছে না ফেসবুকসহ বন্ধ থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত পাওয়ার আগে পর্যন্ত এগুলো খুলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিকল্প উপায়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে বিকল্প উপায়ে ব্যবহার করে নাশকতাকারীদের খুব বেশি সুবিধা প্রদান করা যাবে না বলেও দাবি করেন তিনি।

Reneta

অবৈধ পথে হ্যান্ডসেট আমদানি বন্ধ করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনার পাশাপাশি তিনি জানান, অবৈধ হ্যান্ডসেটের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

সেমিনারে টিআরএনবির সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল ‘মোবাইল ডিভাইসেস অ্যান্ড ইটস রোল ইন ন্যাশনাল সিকিউরিটি’ বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। এতে দেশের মোবাইল হ্যান্ডসেটের বাজার এবং তার ব্যবহার নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদীর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন, বিটিআরসি চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ, কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিকেশনের ডিজি ড. মঈনুল খান, লার্ন এশিয়ার সিনিয়র পলিসি ফেলো আবু সাঈদ খান, অ্যামটবের সিইও ও মহাসিচব টিআইএম নুরুল কবির, ডিএমপির যুগ্ম-কমিশনার(ডিবি) মনিরুল ইসলাম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT