চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তা দিন, তবে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করবেন না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A

রাষ্ট্রের দুই শীর্ষ প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফের সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা আমার নিরাপত্তার জন্য কাজ করেন। আপনারা আমাকে নিরাপত্তা দিন ভালো কথা, কিন্তু খেয়াল রাখবেন যেন আমি জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে না যাই। কারণ পরিবার হারানোর পরে ওরাই আমার কাছের মানুষ।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফ-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক দরবারে একথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, বিভিন্ন সময়ে বারবার আমাদের উপর আঘাত এসেছে কিন্তু আমাদের দমাতে পারেনি। আমার উপর যখন গ্রেনেড হামলা হয়েছে। আমার চারপাশে থাকা মানুষ মানবদেয়াল তৈরি করে সেসময় আমাকে বাঁচিয়েছে। যখন বিরোধীদলে ছিলাম, তখন তো নিরাপত্তা তেমন ছিল না, সাধারণ জনগণই আমাকে রক্ষা করেছে।

জঙ্গিবাদ বিষয়ে তিনি বলেন, জঙ্গিবাদ একটি আন্তর্জাতিক সমস্যা সেটাতে কোনো সন্দেহ নেই। তারপরও সেটা নিয়ন্ত্রণ করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশে যেসব বিদেশী অতিথিরা আসেন, তাদের নিরাপত্তার জন্য কাজ করে এসএসএফ। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যে বর্তমানে বাংলাদেশ সফর করছেন, তার জন্যও খুবই ভালো আয়োজন করা হয়েছে এবং তিনি সেটাতে সন্তোষ প্রকাশ করেছেন।

বিস্তারিত দেখুন নীলাদ্রি শেখরের ভিডিও রিপোর্টে:

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT