কম্পিউটারের নিরাপত্তা সংক্রান্ত একটি বড় ত্রুটি খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা। এর কারণে হাজারো কম্পিউটার ও মোবাইল ডিভাইস ক্ষতিগ্রস্থ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া মোবাইল ডিভাইস এবং বিভিন্ন অ্যাপ ও সার্ভিসেরও ক্ষতি করতে পারে এই মেগা বাগ এমনটাই জানিয়েছে বিবিসি। পাইথন ও পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি ওয়েব সার্ভিস এবং রিমোর্ট লগ ইন করা যায়, এমন অ্যাপ-সিস্টেম ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
সম্প্রতি নিজেদের ব্লগ পোস্টে গুগলের সংশ্লিষ্ট প্রকৌশলী দল ত্রুটির বিস্তারিত প্রকাশ করেছেন। রেড হ্যাটের নিরাপত্তা সংক্রান্ত প্রকৌশলীদের নিয়ে কাজ করেছেন তারা। বাগটি পাওয়া গেছে ওপেন সোর্স কোড লাইব্রেরি বা গ্লিবক-এ।
এই বাগ ডিভাইসগুলোতে কি পরিমাণে ক্ষতিসাধন করতে পারে, তা নিরূপণ কিছুটা কঠিন। কারণ, গ্লিবক কোড ব্যবহারকারী ডিভাইস ও সিস্টেমের সঠিক সংখ্যা স্পষ্ট নয়।
এ ব্যাপারে ওয়াশিংটন ডিসির কম্পিটার নিরাপত্তা সংক্রান্ত বিশেষজ্ঞ কেনেথ হোয়াইট বলেন, ‘এটি কতোটা ক্ষতিকর হবে তা বলা যাচ্ছে না এখনই। তবে ইন্টারনেটের অনেক অনুষঙ্গ বাগটির কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে হ্যাকারদের দৌরাত্ম বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে।’
অপারেটিং সিস্টেম লিনাক্সে এই নিরাপত্তা ক্রটি আক্রমন করলেও আপাপত নিরাপদ রয়েছে উইন্ডোজ ও ওএস এক্স। তবে উইন্ডোজ ও ওএস এক্সের অধীনে ছোটো ছোটো মোবাইল ডিভাইসকে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।
ডিবাগিংয়ের জন্য এরই মধ্যে একটি নির্দিষ্ট ‘প্যাচ’ প্রকাশ করেছে গুগল ও রেড হ্যাটের প্রকৌশলীরা।






