চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তা আইনের অ-নিরাপত্তায় সাংবাদিকরা

জুনাইদ আল হাবিবজুনাইদ আল হাবিব
১১:১১ অপরাহ্ন ১১, জুলাই ২০২১
মতামত
A A

ডিজিটাল নিরাপত্তা আইন প্রণীত হয়েছে নাগরিকদের ডিজিটাল সুরক্ষার জন্য। তথ্য প্রযুক্তির এ যুগে সাইবার অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের যে কোন একজন নাগরিকের অধিকার আছে, তার আইনের আশ্রয় নেয়া। যে আইনের মাধ্যমে ওই নাগরিকের মানহানি, সামাজিক মর্যাদা রক্ষা হয়। সে জন্য এমন একটি ডিজিটাল সুরক্ষা আইনের প্রয়োজন অবশ্যই আছে। নাগরিকের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন, বিচার ও আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়নকল্পে প্রণীত হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৮।

কিন্তু শুরু থেকেই এ আইনের অপ-প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে আইন বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ নাগরিকদের মাঝেও। আইনটি প্রয়োগের শুরু থেকেই সাংবাদিকদের গ্রেফতার, হয়রানি, স্বাধীন সাংবাদিকতার গলা চেপে ধরার মতো ঘটনা কেবলই গণমাধ্যমকর্মীদের নয়, পুরো দেশবাসীকে আহত করেছেন। দাবি উঠেছিল, এ আইনটি বাতিলের।

গত ২১শে এপ্রিল খুলনার মেয়র তালুকদার আবদুল খালেকের সম্মানহানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়, বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়ব মুন্সিকে। অভিযোগ আনা হয়, ফেসবুকে এক পোস্টে ওই সাংবাদিক তার মানহানি ঘটিয়েছে।

একই মেয়রের মামলায় এ মাসের শুরুতে গ্রেপ্তার করা হয়েছে রামপাল প্রেসক্লাবের সভাপতি এম এ সবুর রানাকে। তাও ডিজিটাল নিরাপত্তা আইন!

ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমকর্মীদের বাক-স্বাধীনতা হননের মাত্রা অহরহ বৃদ্ধি পাচ্ছে। এতেই চাপা পড়ছে রাঘব বোয়ালদের দুর্নীতি। এ আইনের কারণে অনেক সাংবাদিকই ঘটনার সত্য চিত্র উদঘাটনে অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োগ করতে পারছেন না।

Reneta

একটি বেসরকারি টেলিভিশনের একজন রিপোর্টার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন যখন প্রয়োগ করা হয়, তখন এক রাজনৈতিক ব্যক্তি নিজেই এ আইনের বিরোধিতা করেছেন। অথচ, তার বিরুদ্ধে নিউজ প্রচারের পর তিনি আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। মরিয়া হয়ে পড়েছেন আমার কণ্ঠস্বর দমানোর।

সম্প্রতি যে ঘটনাটি মানুষের মাঝে আলোড়ন তুলেছিদে সেটি হচ্ছে, ঠাকুরগাঁওয়ে জেলা সদর হাসপাতালে করোনা রোগীদের ৩০০টাকার খাবার দেয়া হচ্ছে মাত্র ৭০টাকায়। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও জাগো নিউজের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে ১১জুলাই রাতে। যদিও আদালতে তোলা হলে আদালত তার জামিন মঞ্জুর করে। বিষয়টি এখন দেশে আলোচনার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে।

কিন্তু কথা হচ্ছে, যে হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবেদন করা হয়েছে, সে হাসপাতালের কর্তৃপক্ষের দুর্নীতির বিরুদ্ধে কী কোন তদন্ত করা হয়েছিল? উল্টো কেন সাংবাদিককে গ্রেফতার, হয়রানি? সেখানে সাংবাদিক জনস্বার্থেই নিউজটি করেছে। যদি সাংবাদিকের প্রতিবেদনটি আমলে নিয়ে তদন্ত করা হতো, তবে উপকার হতো দেশেরই। এভাবে সাংবাদিকদের মামলা-হামলা, গ্রেপ্তার করে কী প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন সম্ভব?

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম যে প্রতিবেদনগুলো করেছেন, তার জন্য সচিবালয়ে আটকে রেখে ওই সাংবাদিককে হেনস্থা, আটকে রাখার মতো ঘটনা আন্তর্জাতিকভাবেও আলোড়ন তুলেছিল। পরে কী করা হলো, ওই সাংবাদিককে বানোয়াট একটি ধারায় মামলা দেয়া হয়েছিল। যেখানে এত নির্যাতন, ওই সাংবাদিকতো সেখানে আইনের সহযোগিতা পাবার কথা। অথচ, সেটা না হয়ে হয়েছে তার ব্যতিক্রম। ওই সাংবাদিককে থানায় আটক, মামলা, ঘটেছ আরো অনেক ঘটনা। অথচ বিষয়টা হতে পারত, দুর্নীতির অভিযোগে রোজিনা ইসলামের করা রিপোর্টটি অনুসন্ধান করে স্বাস্থ্য খাতের আবর্জনা দূর করা। কিন্তু তা হয়নি। তবে দেশ ও আন্তর্জাতিকভাবে মানুষের প্রতিবাদের মুখে রোজিনা ইসলামকে জামিন দেয় আদালত।

দেশে সাংবাদিক নির্যাতনের চিত্র তুলে ধরে ‘আমাদের গণমাধ্যম, আমাদের অধিকার’ নামের একটি সংগঠনের প্রতিবেদনে উঠে এসেছে, ২০২১ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি – জুন ২০২১) দেশে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ গণমাধ্যম পরিস্থিতি শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে তারা। প্রতিবেদনটিতে বলা হয়, ৩৬টি মামলার মধ্যে ১৩টি মামলা দায়ের হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। এই সব মামলায় আসামি করা হয়েছে কমপক্ষে ৮০ জন গণমাধ্যমকর্মীকে।

সবশেষ কথা হচ্ছে, দেশে দুর্নীতির মূলোৎপাটন করতে, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণোয়ন করতে হবে। এতে দেশের মানুষেরই কল্যাণ হবে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Jui  Banner Campaign
ট্যাগ: ডিজিটাল আইনসাংবাদিকতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT