চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তা অজুহাতে বাংলাদেশে আসছে না কানাডার হকি দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

নিরাপত্তা অজুহাত দেখিয়ে আগামী মাসে বাংলাদেশে অনুষ্ঠেয় একটি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে কানাডা জাতীয় হকি দল। আট জাতির ওই টুর্নামেন্টটি আগামী ৪-১২ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দুই গ্রুপে হওয়া এ টুর্নামেন্টে কানাডা ছাড়াও ওমান, ফিজি, চীন, ঘানা, মিশর ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের অংশ নেয়ার কথা ছিল।

বার্তা সংস্থা এএফপির বরাতে বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, কানাডা দলের টুর্নামেন্ট বর্জনের খবর নিশ্চিত করেছে বাংলাদেশের হকি ফেডারেশন। পশাপাশি আন্তর্জাতিক হকি ফেডারেশনও (এফআইএইচ) তা নিশ্চিত করে।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক গণমাধ্যমকে বলেন, ‘আন্তর্জাতিক হকি ফেডারেশন আমাদের জানিয়েছে, নিরাপত্তা শঙ্কায় টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না কানাডা।’

কানাডার নাম প্রত্যাহার করা বাংলাদেশর জন্য আঘাত উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এটা আমাদের জন্য একটা আঘাত। কারণ টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর মধ্যে তারাই ছিল সর্বোচ্চ র‌্যাঙ্কধারী।’

আন্তর্জাতিক হকি র‌্যাঙ্কিংয়ে কানাডার অবস্থান ১১।

Reneta

সাদেক বলেন, বাংলাদেশি কর্তৃপক্ষ সব দলের জন্য একটি ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছিলেন কিন্তু তা কানাডিয়ানদের উদ্বেগ নিবারণে হয়তো যথেষ্ট ছিল না।

কানাডাই প্রথম দল নয় যারা বাংলাদেশে অনুষ্ঠিত কোনো টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করলো। গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হওয়ার পর গত আগষ্টে অনূর্ধ্ব-১৮ এশিয়াকাপ হকি থেকে নাম প্রত্যাহার করে জাপান। ওই হামলায় নিহতদের অধিকাংশই ছিলেন জাপানীসহ বিদেশী নাগরিক।

এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে ২০১৫ সালে নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে অজিরা না এলেও গত অক্টোবরে নির্বিঘ্নেই বাংলাদেশ সফর করে যায় ইংল্যান্ড ক্রিকেট দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডা হকি দল
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ‘ব্ল্যাকমেইল’ না করতে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়ল জ্বালানি তেলের দাম, ১৯ এপ্রিল থেকে কার্যকর

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT