চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ, কেমন করবে বাংলাদেশ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপের টানা তিন আসর হয়েছিল বাংলাদেশে। ঘরের মাঠে দুইবার ফাইনাল খেলেছে স্বাগতিকরা। এবারের এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে। চ্যালেঞ্জটা তাই বেশি দেখছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে রঙিন পোশাকে সিরিজ জেতায় আশাও দেখছেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক।

‘এশিয়া কাপে চ্যাম্পিয়ন তিনটা দল খেলবে। পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা; ওদের খেলার মান কিন্তু এখন অনেক ভালো। ওরা দল হিসেবে অপেক্ষাকৃত ভালো। আর এশিয়াতে আরও বেশি শক্তিশালী। শ্রীলঙ্কার সাথে আমাদের অবস্থান এখন আগের তুলনায় অনেক ভালো। পাকিস্তান এমুহূর্তে ভালো খেলছে, ভারতও ভালো খেলছে। তবে আশা করছি আমাদের দল ভালো করবে। বাংলাদেশ ওয়ানডে ও টি-টুয়েন্টিতে শেষ সিরিজে যেমন পারফর্ম করেছে, সেটা আমাদের খেলোয়াড়দের মাথায় থাকবে। আশা করছি বাংলাদেশ ভালো করবে।’

‘বাংলাদেশ দল গত দুই-তিন বছর ভালো করা শুরু করেছে। এই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে। এর আগে আমরা কি খেলেছি সেটা মূল্যায়ন না করি। আমরা দেশের বাইরে অনেক দুর্বল দলের সাথেও হেরেছি। গত তিন-চার বছর ধরে আমরা ভালো করছি। টি-টুয়েন্টি, ওয়ানডে এমনকি টেস্টেও দেশের বাইরে ভালো করছি। ওয়েস্ট ইন্ডিজ সফর ছাড়া আগেও কিন্তু নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ভারতে ভালো করে এসেছি। এশিয়া কাপে আগে দেশের বাইরে ভালো করিনি, তবে এবার আশা করছি ভালো করবে।’ -যোগ করেন আকরাম

সিনিয়র ক্রিকেটারদের ধারাবাহিক পারফরম্যান্সের সঙ্গে যদি জুনিয়র ক্রিকেটাররাও ধারাবাহিক হতে পারে, তাহলে বাংলাদেশ ‘শক্তিশালী দল’ হয়ে উঠবে বলে মনে করেন আকরাম খান।

‘আমাদের ভালো করার জন্য শক্তি থাকবে এই টুর্নামেন্টে। গত দুই এশিয়া কাপ যদি দেখেন, আমাদের সিনিয়র খেলোয়াড়রা কিন্তু ভালো করেছে। সবচেয়ে বড় ব্যাপার, আমাদের খেলোয়াড়রা দল হিসেবে খেলছে। জুনিয়ররা হয়ত এখন পারফর্ম করছে না, কিন্তু ওরা কিছু কিছু ক্ষেত্রে পারফর্ম করছে যা দলের জন্য গুরুত্বপূর্ণ। সিনিয়রদের সাথে যদি জুনিয়ররাও পারফর্ম করতে পারে, তাহলে দল হিসেবে বাংলাদেশ শক্তিশালী হয়ে উঠবে।’

Reneta

এশিয়া কাপ শুরু হওয়ার কথা ১৫ সেপ্টেম্বর। আকরাম খান জানালেন, ২৭ আগস্ট শুরু হবে অনুশীলন ক্যাম্প। প্রাথমিক দল ঘোষণা করে হবে ক্যাম্প। প্রস্তুতি ম্যাচ খেলতে মূল আসর শুরুর আগেভাগেই আরব আমিরাত যাবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকরাম খানএশিয়া কাপবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে ক্লিনশিটের তিন রেকর্ডের দুটি নিজের করলেন সিমন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬

এপস্টিন বিতর্কে বিল গেটস ফাউন্ডেশনে ওয়ারেন বাফেটের অনুদান বন্ধ

জুলাই ১৫, ২০২৬

সবুজ স্কুল গড়তে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT