চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরপেক্ষ আচরণ করলে এই সরকারের অধীনে নির্বাচনে যেতে আপত্তি নেই: বি চৌধুরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৬ পূর্বাহ্ন ০৩, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে যুক্তফ্রন্টের সংলাপ সফল হয়েছে বলে জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমরা ভোট যেন নিরপেক্ষ হয় তার দাবি জানিয়েছি। নিরপেক্ষ আচরণ করলে এই সরকারের অধীনে নির্বাচনে যেতে আমাদের আপত্তি নেই।

আমরা জনগণের দাবির কথা বলেছি। প্রধানমন্ত্রী আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনেছেন। আমাদের দাবি শুনে তিনি খুব খুশি হয়েছেন।

সংলাপ শেষে বারিধারায় তার বাসভবনে সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ড. বদরুদ্দোজা চৌধুরী।

তিনি আরো বলেন: আমরা নির্বাচনে লেবেল প্লেয়িং এর কথা তুলে ধরেছি। নির্বাচনের সময় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারি চাকরিজীবীদের নির্বাচন কমিশনের অধীনে নিতে হবে। নির্বাচন কমিশন সরকারের অধীনে থাকাতে পারবে না। থাকবে প্রেসিডেন্টের অধীনে। আমাদের দাবিগুলোতে যুক্তি আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

নির্বাচনের অনেক বিষয়ে আমদের সঙ্গে একমত না হলেও ক্ষমতা সীমিত করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী। এক বসায় তো আর সব হয় না। তবে আমরা আশাবাদী।

সেনাবাহিনীকে নির্বাচনের সময় কাজে লাগাতে হবে এ দাবির বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে তবে ম্যাজিস্ট্রেসি দেয়া কখনো হয়নি এখনও হবে না। তিনি নীতিগতভাবে আমাদের অনেকগুলো দাবি মেনে নিয়েছে। তবে আমরা দেখব।

Reneta

ইভিএমের বিষয়ে নির্বাচন কমিশন এবং ভোটাররা অভ্যস্ত নয় এ বিষয়টি আমরা প্রধানমন্ত্রীকে জানালে এ ব্যাপারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন বলে অাশ্বাস দিয়েছেন।

নির্বাচনের আগে রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে গতকালের আলোচনায় বলেছি আজও বলছি, আপনাদের তালিকা দিয়ে যান আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

যুক্তফ্রন্ট নির্বাচনে অংশ গ্রহণ করবে কি না সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন যদি সরকারের বাইরে থাকতে পারে, নিরপেক্ষ থাকতে পারে তাহলে আমরা নির্বাচনের যাওয়ার বিষয়ে বিবেচনা করব।

এর আগে গণভবনের সংলাপের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন: অনেক ঘাত প্রতিঘাত ও বাধা অতিক্রম করে আমরা গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রেখেছি। জনগণের কল্যাণে কাজ করছি। দেশ এগিয়ে নিচ্ছি। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকুক, এটাই আমরা চাই। গণতান্ত্রিক ধারা বজায় থাকলে, দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে। আমরা সেই সুযোগ সৃষ্টি করতে চাই। গণতান্ত্রিক ধারা অব্যাহত ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এ ধারা অব্যাহত থাকুক এবং উন্নয়নের গতি সচল থাকুক।

গতকাল বৃহস্পতিবার ড. কামাল হোসেনের নেতৃত্বাধী জাতীয় ঐক্যফ্রন্ট গণভবনে সংলাপে অংশ নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগলিড নিউজসংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT