চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিম্নমানের পানি নিষ্কাশন ব্যবস্থা, এমন মাঠে কেন টেস্ট?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট ম্যাচের দৈর্ঘ্য ৫ দিন। আয়োজনে প্রয়োজন পড়ে উন্নতমানের পানি নিষ্কাশন ব্যবস্থা। যেনে বৃষ্টি হলেও মাঠ শুকাতে দীর্ঘ সময় না লাগে। কিন্তু বাংলাদেশ-ভারত সিরিজে দ্বিতীয় টেস্ট কানপুরের যে ভেন্যুতে হচ্ছে, সেখানকার ড্রেনেজ ব্যবস্থা চরম নিম্নমানের। ম্যাচের তৃতীয় দিন বৃষ্টি না হলেও ভেজা মাঠের কারণে সারাদিনে গড়ায়নি কোনো বল।

ভেন্যুর করুণ অবস্থা দেখে কানপুরকে বাতিলের খাতায় ফেলার দাবি তুলেছেন সাবেক ক্রিকেটাররা। গ্রিন পার্কে ম্য়াচ আয়োজন করতে গিয়ে রীতিমতো বিতর্কের মুখে পড়েছে বিসিসিআই। ম্যাচের তিন দিনে গড়ায় কেবল ৩৫ ওভার।

প্রথমদিন ছাড়া দ্বিতীয় ও তৃতীয় দিনে এক বলও খেলা হয়নি। খারাপ আবহাওয়া ও সেটির থেকেও বড় কথা নিম্নমানের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। কানপুর গ্রিন পার্কে টেস্ট আয়োজন নিয়ে কটাক্ষ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলিও।

সাক্ষাৎকারে বলেছেন, ‘রাত থেকে আগেরদিন বৃষ্টি হয়নি। তবুও ম্য়ানেজমেন্ট একটা মাঠ শুকাতে পারছে না। এতটাই খারাপ পরিস্থিতি? দুটো সুপার সপার ব্যবহার করেও মাঠ শুকনো যায়নি। এটার মানে কাভার একেবারেই সঠিক মানের নয়। মাঠ ভেজাই ছিল পুরোদিন। জয় শাহ-র পরবর্তী যে বোর্ড সচিব হয়ে আসবেন, চাইব কানপুর টেস্ট ম্য়াচ আয়োজন যাতে আর না করতে পারে, সেই সিদ্ধান্ত নেবেন।’

বাসিত আলি মনে করিয়ে দিয়েছেন কানপুরে ম্য়াচের যদি ফল না হয় তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে বেগ পেতে হতে পারে ভারতকে। বলছেন, ‘কানপুর টেস্টের কোনো ফল না হলে ভারতের জন্য় টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চাপ বাড়বে। অনেকেই মনে করছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজ জিতবে ভারত। কিন্তু যদি একটি ম্য়াচেও ফল অন্যরকম হয়। ড্র বা ভারত হারে, তবে কিন্তু অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে রোহিতদের জন্য।’

মাঠে পরপর দুইদিন ভেস্তে গিয়েছে ম্যাচ। মাঠের পরিস্থিতি, বন্দোবস্ত সব নিয়েই ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটমহল। অনেকেই এই মাঠ এবং মাঠের বিভিন্ন ব্যবস্থাকে সব থেকে খারাপ বলে দাবি করেছেন। অনেকেই আবার উপদেশ দিচ্ছেন এরপর থেকে যেন পরিবেশের আগাম পূর্বাভাস না দেখে কোনো ম্যাচের ভেন্যু ঘোষণা না করা হয়।

Reneta

চতুর্থ দিনে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। সকালেই দেখা গেছে সূর্যের তেজ। খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ে। প্রথম দুই সেশনের খেলা ১৫ মিনিট করে বাড়ানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানপুরটেস্ট সিরিজবাংলাদেশ-ভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লেবাননের পর ইয়েমেনেও ইসরায়েলের হামলা

পরবর্তী

সংস্কারের জন্য ৬ কমিশনকে সুপারিশ জানাবে বিএনপি

পরবর্তী

সংস্কারের জন্য ৬ কমিশনকে সুপারিশ জানাবে বিএনপি

সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT