চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিধাস ট্রফিতে গুরুত্ব পাবেন অভিজ্ঞরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে অভিষিক্ত হয়েছে ছয় ক্রিকেটারের। প্রথম ম্যাচে চার ও দ্বিতীয় ম্যাচে দুই ক্রিকেটার মাথায় তোলেন টি-টুয়েন্টি ক্যাপ। বিপিএলে সক্ষমতা প্রমাণ করে আসলেও আন্তর্জাতিক মঞ্চে হতাশই করেছেন তারা। দলের পারফরম্যান্সও যাচ্ছেতাই। দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ মার্চের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে। এবার তারুণ্য নির্ভরতা কমিয়ে অভিজ্ঞদের সুযোগ করে দেয়ার চিন্তা করছে বিসিবি।

নিধাস ট্রফির জন্য বাংলাদেশ টি-টুয়েন্টি দল ঘোষণা করা হতে পারে রোববার। তার আগে শনিবার টিম ম্যানেজমেন্ট সভা করেছে বিসিবি কার্যালয়ে। সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টরের ভূমিকায় থাকা খালেদ মাহমুদ সুজন জানান, দেশের বাইরের টুর্নামেন্ট, তার উপর ভারত এবং শ্রীলঙ্কার মতো প্রতিযোগী থাকায় অভিজ্ঞতার দিকে ঝুঁকবে বাংলাদেশ।

‘নতুনদের মধ্যে এখনো কিছু খেলোয়াড়কে আন্তর্জাতিক মঞ্চে বিকশিত হওয়ার সুযোগ দিতে চাই। তবে চাপের কারণে কারণে হয়তবা একটু অন্যভাবে চিন্তা করতে হবে। ফিরে যেতে হবে পুরনো খেলোয়াড়দের কাছে, যারা অভিজ্ঞ। নিধাস ট্রফিতে যেহেতু ভারত-শ্রীলঙ্কা আছে এবং অন্য জায়গায় খেলছি। একটু অভিজ্ঞতা প্রয়োজন হবে বলেই আমি মনে করি।’

শ্রীলঙ্কার বিপক্ষে নতুনদের নিয়ে কাঁটাছেড়া করা নিয়ে সমালোচনা কম হইনি। তবে কেন টিম ম্যানেজমেন্ট তরুণদের সুযোগ দিয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন সুজন। তার মতে, ভবিষ্যতের পাইপলাইন ঠিক রাখতেই তরুণদের সমাবেশ দেখা গেছে টি-টুয়েন্টি সিরিজের দলে।

মূর্তিকারিগর

‘টি-টুয়েন্টি সিরিজে আমরা কিন্তু তরুণদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করিনি। আমরা পারফরম্যান্সকে মূল্যায়ন করার চেষ্টা করেছিলাম। এক সাকিব না থাকলে অনেক সময় সমস্যা হয়। সাকিবের অভাব পূরণ করতে দুজন লাগে। সাকিব ফিরে আসলে আমরা উত্তরণ পাব। যারা গত সিরিজে টি-টুয়েন্টিতে সুযোগ পেয়েছিল সবাই দারুণ ক্রিকেটার, ভবিষ্যৎ ক্রিকেটার। আমাদের তো কোন না কোন জায়গায় নবীন তারকাদের সুযোগ দিতে হবে। ’

Reneta

আরেকটু যোগ করে সুজন বলেন, ‘আমি মনে করি টেস্ট  ও ওয়ানডেতে আমরা খুব ভাল খেলি। ওখানে তরুণদের সুযোগ দেয়ার মত হয়নি। টি-টুয়েন্টিতে শুরু করতে হবে। নইলে একটা সময় খেলোয়াড়শূন্য হয়ে যেতে হবে। সামনে যে লম্বা সূচি আসছে, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ দল প্রায় ১৫৫দিন সফরের মধ্য থাকবে। এর মধ্যে বিশ্রাম নেই। এই সময়ে ইনজুরি থাকতে পারে, ফর্মহীনতা থাকতে পারে। ভবিষ্যতের কথা ভেবে খেলোয়াড়দের তো তৈরি করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদ মাহমুদ সুজননিধাস ট্রফিবাংলাদেশ ক্রিকেট দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬

রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT