চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিত্যপুরাণ’-এর ১০১তম প্রদর্শনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ন ০৯, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

গেল জুলাইয়ে ‘নিত্যপুরাণ’-এর ১০০তম সফল প্রদর্শনী দেখেছেন বাংলার নাট্যপ্রেমীরা। এবার আসছে মাস খানেকের বিরতি শেষে শিল্পকলায় এবার প্রদর্শীত হতে যাচ্ছে ‘নিত্যপুরাণ’-এর ১০১তম মঞ্চায়ন।

মহাভারতের সাতটি চরিত্র ‘পঞ্চপাণ্ডব’, ‘দ্রৌপদী’ আর ‘দ্রোণ’-কে নিয়ে নতুন একটি আখ্যান রচনা করেছেন মাসুম রেজা। ‘নিত্যপুরাণ’ নামের এ নাটকটির নির্দেশনাও দিয়েছেন তিনি।

দেশ নাটক প্রযোজিত ‘নিত্যপুরাণ’ নাটকের ১০১তম মঞ্চায়ন হবে শিল্পকলা জাতীয় নাট্যশালায়।

নাটকে দেখা যায়, হিন্দু সমাজে জাতের ভেদাভেদ প্রবল। শ্রেণী বৈষম্যের কারণে প্রায়ই নির্যাতনের শিকার হয় নিম্নবর্ণের তথা নিচু জাতের মানুষেরা। মহাভারতের একলব্য তেমনি একটি চরিত্র। নিচু জাতের বলে প্রতি পদে পদে লাঞ্ছনা আর বৈষম্যের শিকার হয় একলব্য। নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র নিম্নবর্ণের সন্তান একলব্যকে ঘিরেই প্রযোজনাটি বিন্যস্ত হয়েছে।

পঞ্চপান্ডবের সঙ্গে অস্ত্রশিক্ষা লাভের জন্য শিক্ষাগুরু দ্রোণাচার্যের কাছে যায় একলব্য। তবে নিচু জাত বলে একলব্যকে শিষ্য হিসেবে গ্রহণে অস্বীকৃতি জানান দ্রোণাচার্য। দ্রোণাচার্যের শিষ্য অর্জুন অর্থাৎ পঞ্চপান্ডব একলব্যের কাছে পরাজিত হন ধনুবিদ্যায়। অস্ত্র প্রতিযোগিতার শর্তানুসারে মৃত্যুর মুখোমুখি হয় পঞ্চপান্ডব। কিন্তু দ্রোণাচার্যের কুটিলতায় বেঁচে যায় পঞ্চপান্ডবের জীবন। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুন চৌধুরী রিপন, বন্যা মির্জা, কামাল আহমেদ, ফিরোজ আলম, লরেন্স উজ্জ্বল গোমেজ, হোসাইন নীরব, মাইনুল হাসান মাঈন, সমাপন সরকার, সুস্মিতা সাহা, জলি চৌধুরী, তামিমা তিথি, মেঘলা মায়া, ইসমত জেরিন, কাজী লায়লা বিলকিস, সানজিদা লতা, সালমান লিমন, আবিদুর রহমান আদর প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: দেশ নাটকনিত্যপুরাণবন্যা মির্জামাসুম রেজালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিচারকদের অবকাশকালীন ছুটি হবে দুই দফায়

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কত আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেল আইসিসি?

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কোটি টাকায় অপূর্ব-নীহা-সৌখিন ত্রয়ীর তিন নাটক!

ফেব্রুয়ারি ১০, ২০২৬

‘সুপারিশ সংস্কৃতি’তে বিরক্ত এই বিখ্যাত সুরকার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT