চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ বাড়িতে খালেদা জিয়া

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৭:১০ পূর্বাহ্ন ০৫, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

নাসিমুল শুভ: দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিন পাওয়ার পর গুলশান ২-এর ভাড়া করা বাসা ‘ফিরোজা’য় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিন মাসেরও বেশি সময় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থানের পর রোববার দুপুরে ওই বাসায় ফেরেন তিনি।

এরআগে সকাল ১০ টার দিকে গুলশান কার্যালয় থেকে খালেদার গাড়িবহর বের হয়। বিএনপির পতাকাবাহী সাদা রঙের একটি বুলেটপ্রুফ নিশান গাড়িতে ছিলেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রেস সচিব মারুফ কামাল খান, উপদেষ্টা আব্দুল কাইয়ুম, দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী সচিব শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলম ডিউ, নিরাপত্তা প্রধান কর্নেল অব: আব্দুল মজিদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

খালেদা জিয়া আদালতে যাবেন জেনে দিনের শুরু থেকেই গুলশান কার্যালয়ের সামনে গণমাধ্যম কর্মীরা ভিড় করেন। তবে নিরাপত্তা নিয়ে প্রশাসনের বাড়তি কোন উদ্যোগ দেখা যায়নি।

বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের সকাল থেকেই প্রস্তুতি নিতে দেখা যায়। গাড়ি বহরে নিরাপত্তাকর্মীদের তিনটি গাড়ি ছাড়াও পুলিশের তিনটি গাড়ি তাকে নিরাপত্তা দেয়া।

সর্বশেষ হাজিরার ৩ মাস ১২ দিন পর আদালতে যান সাবেক এ প্রধানমন্ত্রী। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি  মামলায় তিনি সর্বশেষ হাজিরা দিয়েছিলেন গত বছরের ২৪ ডিসেম্বর।

Reneta

এরপর কয়েকটি তারিখে আদালতে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ৩ নম্বর বিশেষ জজ আদালত। ৪ মার্চ আরেকটি হাজিরার দিনেও আদালতে যাননি বিএনপি চেয়ারপার্সন।

রোববার আদালতে হাজিরা দেয়ার সম্ভাবনা থাকায় সকাল থেকেই আদালতে চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। এর মধ্যেই খালেদা জিয়া সকাল ১০টা ৪০ মিনিটে বকশি বাজারের বিশেষ জজ আদালতে পৌঁছান । শুরুতেই তার পক্ষে দুই মামলায় জামিনের আবেদন করেন সিনিয়র আইনজীবীরা।

দু’পক্ষের শুনানির পর আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। এরপর মামলার প্রথম সাক্ষীকে জেরা করার অনুমতি চেয়ে আবেদন করেন খালেদা জিয়া। ওই আবেদনও মঞ্জুর করে সাক্ষীকে জেরা করতে ৫ মে নতুন তারিখ ঠিক করেন আদালত।

আদালতে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, মূলত নিরাপত্তার কারণেই তারা বেগম জিয়াকে আদালতে হাজিরা থেকে বিরত থাকতে বলেছিলেন। এক ঘন্টার বেশি সময় এজলাসে অবস্থানের সময় একটি চেয়ারে বসেছিলেন বেগম খালেদা জিয়া।

১১টা ৪০ মিনিটের দিকে তিনি আদালতে প্রাঙ্গণ থেকে গুলশানের বাসভবনের দিকে রওনা হন। পৌঁছান বেলা সাড়ে ১২টার দিকে।
 
 

 

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদাবাড়ি
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT