চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ নিজ এলাকায় জঙ্গিদের বিষয়ে তথ্য সংগ্রহ করুন: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

নিজ নিজ এলাকায় কোনো জঙ্গি আছে কিনা সেই বিষয়ে তথ্য সংগ্রহ করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী এবং ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিদের ঠাঁই হবে না। এদেশে জঙ্গিবাদ আমরা চাই না। জঙ্গিবাদ রোধে সব ধরনের পেশাজীবীদের ঐক্যবদ্ধ হতে হবে যেন কেউ জঙ্গিবাদে না জড়ায়। নিজের সন্তানদের দিকেও বিশেষ নজর রাখতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। আমরা সেভাবেই এদেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলবো।

বঙ্গবন্ধুর আত্মজীবনীর দ্বিতীয় খণ্ড কারাগারের রোজনামচার কথা টেনে তিনি বলেন, কারাগারের রোজনামচা নামটা রেহানার দেওয়া। বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে বইটি। কারাগারে থাকার দিনগুলোতে বঙ্গবন্ধুর লেখা ডায়রিই লেখাগুলো এখানে রয়েছে। সেখানে অনেকের নাম আছে, যারা পরে খুনিদের সঙ্গে হাত মিলিয়েছেন। সেখানে তিনি যেভাবে লিখেছেন বইতে সব সেভাবেই আছে|

বঙ্গবন্ধুর কথা বলতে গিয়ে তিনি বলেন, আজ তিনি বেঁচে থাকলে, আমাদের উন্নতি করতে এত বছর সময় লাগতো না। উনি আর মাত্র পাঁচ বছর সময় হাতে পেলেই দেশের সব সমস্যার সমাধান করতেন। এর আগে প্রবৃদ্ধি কখনো বাড়েনি। বঙ্গবন্ধুর সময়েই একবার দেশ প্রবৃদ্ধির মুখ দেখেছে, আর এখন দেখছে। এখন আমাদের প্রবৃদ্ধি ৭ ভাগ। মাথাপিছু আয়ও বেড়েছে দেশের মানুষের।

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ফেসবুক যে দেখবে, সেই আইসা মুড়ি খাবে’

পরবর্তী

উৎসবের অপেক্ষায় দিন শেষ

পরবর্তী

উৎসবের অপেক্ষায় দিন শেষ

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কুমিল্লা শহর হবে ‘সেমি ক্যান্টনমেন্ট’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT