চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ ঘরে তাহসান-মিমের শুটিং: ১৪ ঘন্টা ভিডিও কলে নির্মাতা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ন ১৬, মে ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসের কারণে ঘরবন্দি থাকলেও প্রায়শই ফেসবুক লাইভে দেখা যাচ্ছিল শিল্পীদের। তবে এবার ঘরে বসে জনপ্রিয় দুই তারকা তাহসান খান এবং বিদ্যা সিনহা মিম নিজেরাই শুটিংয়ে অংশ নিলেন। যেটি ‘কানেকশন’ নামে একটি শর্টফিল্মের।

পরিচালনায় ছিলেন রায়হান রাফী। আর কাজটি সম্পন্ন করতে নির্মাতাকে প্রায় ১৪ ঘন্টা ভিডিও কলে থাকতে হয়েছে! মূলত শর্টফিল্মটি মিমের নতুন ইউটিউব চ্যানেল চাঙ্গা করতেই নির্মাণ করা হয়েছে।

করোনায় চলমান স্থবিরতার কারণে এ শুটিংয়ে ছিল না কোনো পেশাদার ক্যামেরা বা ক্যামেরাম্যান। শিল্পীরা নিজ নিজ মোবাইলে দৃশ্যধারণ করেছেন। শর্টফিল্মটি নির্মাণ সম্পন্ন করতে মুঠোফোনে সবার সঙ্গে যোগাযোগ করে মধ্যস্থতা করেছেন মোশন রক প্রোডাকশন হাউজের কর্ণধার মাসুদ উল হাসান।

নিজ ঘরে মোবাইল ক্যামেরায় শুটিংয়ে তাহসান

চ্যানেল আই অনলাইনকে তাহসান বললেন, ঘরে বসে শুটিং করা যায় এমন আইডিয়া মাথায় ঘুরছিল। মিম তার চ্যানেলের জন্য কাজটি করতে চাইলো। হয়ে গেল বাসা থেকেই শুটিং।

যোগ করে নন্দিত এ তারকা বলেন, গল্পের ধারণা প্রথমে আমি দেই। রাফীকে দিয়ে গল্পটা সুন্দর করে লেখানো হলো। স্বল্পব্যাপ্তীর কাজ এটি। আমার অংশের কাজ একদিনেই শেষ করেছি। ফোনের ট্রাইপটের সহায়তায় শুটিং করেছি।

এ শর্টফিল্মটির মাধ্যমে প্রায় দু মাস পর শুটিং করলেন মিম। এই লাক্সতারকা বলেন, মুঠোফোন ক্যামেরায় ছিল আমার মা এবং সহকারী। এ দুজনের সহায়তা নিয়েই শেষ করতে পেরেছি। মিম বলেন, শুটিং সেটে কাজ করতে যতোটা সহজ লাগে ঘরে থেকে লাইট, প্রডাকশন, ডিওপির ছাড়া শুটিং করতে আরও বেশি কষ্ট হয়েছে। তবে পরিচালক রাফী সবসময় ভিডিও কলে তৎপর ছিলেন।

Reneta

রায়হান রাফী বলেন, সেটে না থেকে শুটিং করা বেশ কষ্টসাধ্য। মিম যখন শুটিং করছিল সকাল থেকে রাত পর্যন্ত আরেক ফোনে আমাকে ১৪ ঘন্টার মতো ভিডিও কলে থেকে নির্দেশনা দিতে হয়েছে। এরমধ্যে মাঝেমধ্যে গ্যাপ ছিল। তবে পুরোটাই আমাকে ভিডিও কলে থাকতে হয়েছে। তাহসান ভাইকে মিমের চেয়ে কম সময়েই তার অংশের কাজ শেষ করেছেন। যেমনটা চেয়েছি সেভাবেই কাজটি শেষ করতে পেরেছি।

মিমও তার নিজ বাসায় শুটিং দৃশ্যে…

‘কানেকশন’ শর্টফিল্ম ঈদ টার্গেট করে নির্মাণ হচ্ছে। লকডাউনে আটকে পড়া একজোড়া কাপলের প্রেমের গল্পকে কেন্দ্র নির্মিত হয়েছে। ইতোমধ্যে শুটিং শেষ, বর্তমানে চলছে সম্পাদনা। যার ব্যাপ্তী হবে ১৫ মিনিটের মতো। উন্মুক্ত হবে বিদ্যা সিনহা মিমের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদকরোনাতাহসানমিমরাফীলিড বিনোদনশর্টফিল্ম
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের ‘ইউ টার্নের’ পর যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য অধিকার আইনের সংশোধন নিয়ে বিদায়ী অন্তবর্তী সরকারের প্রহসন

ফেব্রুয়ারি ১০, ২০২৬

৯০ শতাংশ পণ্য রপ্তানিতে ‘শূন্য শুল্ক’ সুবিধা দেবে যুক্তরাষ্ট্র: বাণিজ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

আইস্ক্রিনে আসছে ইতিহাস সৃষ্টি করা সেই ‘প্রিয়তমা’

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: দিনাজপুর ৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চিকিৎসক ও শিক্ষক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুর ৬ আসনে ভোটারদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন ডা. জাহিদ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT