চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজে অধিনায়কত্ব ছাড়বেন না মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটসম্যান মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার সকাল থেকে বিসিবিপাড়ায় গুঞ্জন; ব্লুমফন্টেইন টেস্ট শেষেই অধিনায়কত্ব ছাড়ছেন মুশফিক। তবে সে শঙ্কা সত্যি হয়নি। ইনিংস ও ২৫৪ রানের বিশাল ব্যবধানে হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিক বলেছেন,‘আমি নিজে অধিনায়কত্ব ছাড়ছি না। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড।’

মুশফিকুর রহিমের অধিনায়কত্ব নিয়ে সমালোচনার শুরু সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং উইকেটে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত থেকে।পরের টেস্টেও একই ভুল করায় সমালোচনার তীরে বিদ্ধ হন অধিনায়ক। দলের বাজে পারফরম্যান্স ও সংবাদ সম্মেলনে কোচকে নিয়ে মন্তব্য করে লেজেগোবরে অবস্থা পাকিয়ে ফেলেন। মুশফিকের ছেলেমানুষি মনোভাব, নেতৃত্বের অদূরদর্শিতায় হতাশ বোর্ডের কর্মকর্তারা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বললেন, ‘আমি কেন সরে যাব? এটা তো ব্যক্তিগত কোনো খেলা না, দলীয় খেলা। অবশ্যই অধিনায়ক হিসেবে সব ব্যর্থতায় দায় আমার দিকেই আসবে। আমি সেটা নিচ্ছিও। দেশকে নেতৃত্ব দেওয়া আমার জন্য অনেক সম্মানের। আমি গর্বিত। এটা হবে বোর্ডের সিদ্ধান্ত। কারণ, তারাই আমাকে এনেছে।’



অধিনায়ক হিসেবে পায়ের নিচের মাটি আলগা হয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে শুক্রবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের কথাতে। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করা নিয়ে এক সাংবাদিকদের প্রশ্নে মুশফিক বলেন, ‘কোচরা চেয়েছেন আমি যেন বাইরে বাইরে ফিল্ডিং করি। কারণ, সামনে থাকলে আমার কাছ থেকে নাকি রান হয়ে যায়। আমার হাতে ক্যাচট্যাচ আসলে নাকি ধরার সুযোগ থাকে না। টিম ম্যানেজমেন্ট যেটা আপনাকে বলবে সেটা তো আপনার করতে হবে।’

মুশফিকের অধীনে ৩৪ টেস্ট খেলে ৭টিতে জয়, ৯টি ড্র ও ১৮টিতে হেরেছে বাংলাদেশ।

২০১১ সালের সেপ্টেম্বরে সাকিব আল হাসানকে সরিয়ে তিন ফরম্যাটেই অধিনায়ক করা হয় মুশফিককে। ওই বছরের অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজে নেতৃত্ব দেন মুশফিক। মাত্র ২৩ বছর বয়সে জাতীয় দলের গুরু দায়িত্ব পান এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

২০১৪ সালের অক্টোবরে ওয়ানডে ও টি-টুয়েন্টি ফরম্যাটে টানা ব্যর্থতার কারণে কেড়ে নেওয়া হয় অধিনায়কত্ব। মাশরাফী বিন মোর্ত্তজার কাঁধে ওঠে গুরু দায়িত্ব। তবে টেস্টের নেতৃত্ব চালিয়ে যান মুশফিক। ৬ বছর দায়িত্ব পালনের পর পদ নিয়ে বিপাকে তিনি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দায় একা মুশফিকের কেন?

পরবর্তী

ভারতে কীটনাশকে এক মাসে ২০ কৃষকের মৃত্যু

পরবর্তী
কীটনাশকের বিষক্রিয়ায় অসুস্থ কৃষকের চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে কীটনাশকে এক মাসে ২০ কৃষকের মৃত্যু

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের জন্য মিলিয়ন নাকি বিলিয়ন ডলারে ত্রাণ প্রয়োজন

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT