চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসী কর্মকাণ্ডকে ‘দেশপ্রেম’ বলছে পোর্টল্যান্ড হামলাকারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ন ৩১, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে ট্রেন কারে দুই ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যায় অভিযুক্ত জেরেমি জোসেফ ক্রিশ্চিয়ান নিজের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ‘দেশপ্রেম’ বলে দাবি করেছেন।

তাকে আদালতে হাজির করা হলে সেখানেও সে ইসলামবিরোধী চিৎকার চেঁচামেচির মাধ্যমে এই দাবি জানায়।

শুক্রবার ক্রিশ্চিয়ানের হয়রানি এবং অপমান থেকে দুই মুসলিম নারীকে বাঁচাতে গেলে তার ছুরির আঘাতে নিহত হন তরুণ টালিয়েসিন মিরডিন নামকাই-মেচে এবং প্রবীণ সেনা সদস্য রিকি জন বেস্ট। তবে ছুরিকাঘাতে আহত আরেক তরুণ মিকাহ ফ্লেচার সুস্থতার পথে।

এ ঘটনায় হামলাকারী ৩৫ বছর বয়সী ক্রিশ্চিয়ানকে গ্রেফতার করে তার বিরুদ্ধে দু’টি হত্যাকাণ্ড, একটি হত্যাচেষ্টা, হুমকি প্রদান এবং বিনা অনুমতিতে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়।

ওই অভিযোগের প্রেক্ষিতেই স্থানীয় সময় মঙ্গলবার আদালতে হাজির করা হয় তাকে।

বিবিসি জানায়, ওই সংক্ষিপ্ত হাজিরাতেই ক্রিশ্চিয়ান স্লোগানের মতো করে চিৎকার করতে থাকে, ‘তোমরা একে সন্ত্রাস বলো। আমি বলি দেশপ্রেম!’

Reneta

‘আমেরিকার শত্রুদের মৃত্যু হোক’ – এ কথা বলেও চিৎকার করতে দেখা যায় তাকে। এছাড়াও ক্রিশ্চিয়ান বলতে থাকে, ‘আমাদের স্বাধীনতাকে ঘৃণা করলে এই দেশ ছেড়ে চলে যাও – অ্যান্টিফা ধ্বংস হোক।’

অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্ট বা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনকে সংক্ষেপে ‘অ্যান্টিফা’ বলা হয়।

ক্রিশ্চিয়ান তার ওপর আনা অভিযোগের বিরুদ্ধে আবেদন করেনি বলে জানিয়েছে বিবিসি। ৭ জুন আবারও তাকে আদালতে হাজির হওয়ার তারিখ দেয়া হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে পোর্টল্যান্ডের ট্রেন কারে যাত্রী ক্রিশ্চিয়ান মুসলিমদের ‘ক্রিমিনাল’ উল্লেখ করে চেঁচামেচি করতে থাকে এবং বলতে থাকে, সব মুসলিমেরই মরে যাওয়া উচিৎ।

এর কিছুক্ষণ পরই ট্রেন কারটিতে দু’জন নারী ওঠেন। তাদের একজন হিজাব পরা ছিলেন।

‘তাদের দেখেই সে বলতে থাকে, “বাস থেকে নেমে যাও, আর এই দেশ ছেড়েও চলে যাও। কারণ তোমরা এখানে কর দাও না”,’ ঘটনার প্রত্যক্ষদর্শী আরেক যাত্রী এভেলিন হার্নান্দেজ মেট্রোপলিটান এরিয়া এক্সপ্রেসকে জানান।

এই অবস্থায় ওই ব্যক্তির আগ্রাসী আচরণ শান্ত করতে তাকে বোঝাতে এগিয়ে যান টালিয়েসিন আর রিকি। তখনই সে পকেট থেকে ছুরি বের করে তাদের দু’জনকে আঘাত করে।

তাদের আঘাত করে পালিয়ে যাওয়ার সময় সামনে থাকা আরেক যাত্রীকেও সে ছুরিকাঘাত করে। মিকাহ ফ্লেচার নামের ওই তরুণের ক্ষত মারাত্মক নয় বলে হাফিংটন পোস্টকে জানায় পুলিশ।

পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই হামলাকারীকে পুলিশ আটক করতে সক্ষম হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: পোর্টল্যান্ডমুসলিম বিদ্বেষযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT