চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের ভক্তদেরকে সুশান্তের ভক্তদের পাশে থাকতে বললেন সালমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ২১, জুন ২০২০
বিনোদন
A A

সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে যে তারকাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের মধ্যে আছে সালমান খানের নাম। সুশান্তের মৃত্যু সম্পর্কে এতদিন চুপ ছিলেন সালমান। এবার তিনি মুখ খুলেছেন।

সোশ্যাল মিডিয়ায় সালমান খানের ভক্তদের সঙ্গে সুশান্তের ভক্তদের চলছে তর্ক-বিতর্ক। বিষয়টি নজরে এসেছে সালমানেরও। টুইটারে সালমান খান নিজের ভক্তদের অনুরোধ করেছেন প্রয়াত তারকার ভক্ত ও পরিবারের পাশে থাকার জন্য। তিনি বলেছেন, ‘আমার ভক্তদের কাছে অনুরোধ করছি, আপনারা সুশান্তের ভক্তদের পাশে থাকুন। তাদের কটু কথায় কিছু মনে করবেন না, আবেগতাড়িত হয়ে তারা এসব বলছেন। সুশান্তের পরিবার ও ভক্তদের পাশে থাকুন। কারণ প্রিয়জন হারানো অনেক কষ্টের।’

এদিকে নেতিবাচক মন্তব্য এবং ফলোয়ার কমে যাওয়ার কারণে টুইটার ডিঅ্যাক্টিভেটেড করে দিয়েছেন সোনাক্ষি সিনহা, আয়ুশ শর্মা, জহির ইকবাল, সাকিব সেলিম, স্নেহা উল্লাল এবং শশাঙ্ক খৈতান।

সুশান্তের মৃত্যুতে বিহারের মজফফরপুরে আইনজীবী সুধীর কুমার ওঝা আদালতে মামলা করেছেন। এই মামলায় নাম আছে সালমান খান, করন জোহর, সঞ্জয় লীলা বনশালি, একতা কাপুর সহ আরও বেশ কয়েকজন তারকার। ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে।

গত রবিবার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। এদিন দুপুরে মুম্বাইয়ের নিজ বাসা থেকে এই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার পুলিশের দেয়া রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা। বিগত ছয় মাস ধরে হতাশায় ভুগছিলেন তিনি।

A request to all my fans to stand with sushant’s fans n not to go by the language n the curses used but to go with the emotion behind it. Pls support n stand by his family n fans as the loss of a loved one is extremely painful.

— Salman Khan (@BeingSalmanKhan) June 20, 2020

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সালমান খানসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শহীদ জননীর মৃত্যুবার্ষিকীতে ২৭ জুন নিউইয়র্কে শ্রদ্ধাঞ্জলি

পরবর্তী

করোনাভাইরাস: রাঙ্গামাটিতে ৭ পুলিশসহ আরও ৯ জন শনাক্ত

পরবর্তী

করোনাভাইরাস: রাঙ্গামাটিতে ৭ পুলিশসহ আরও ৯ জন শনাক্ত

করোনাভাইরাস: মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর খাবার

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT