হলিউডের তারকা অভিনেতা ব্র্যাড পিটের সাথে বিবাহ বিচ্ছেদের পর এবার নিজের নাম থেকে পিটের নাম সরিয়ে দিলেন সুপারস্টার অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির কেউই এখনো বিবাহবিচ্ছেদের অফিশিয়াল কাগজ হাতে পাননি, কিন্তু তারপরও নিজেদের ‘সিঙ্গেল’ বলে দাবি করছেন তারা। আর সেই সূত্রেই নিজের নাম থেকে পিটের নামকে সরিয়ে দিলেন জোলি।
তবে বিচ্ছেদের পর এই দম্পতির ছয় সন্তানের নামের ক্ষেত্রে তারা জোলি বা পিট কার নামের টাইটেল ব্যবহার করবে সেটা নিয়ে শঙ্কা থাকলেও অবশেষে সিদ্ধান্ত হয় যে উভয়েরই নামের টাইটেল ব্যবহার করতে পারবে তাদের সন্তানেরা।
২০০৫ সালে ‘মি. অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে পিট ও জোলির পরিচয়। তারপর থেকেই তাদের প্রেমের শুরু। এমনকি একসঙ্গে থাকাও শুরু করেন দুজনে। এর কয়েক বছর পর ২০১৪ সালে বিয়ে করেন এই তারকা জুটি। তবে দুই বছর না পেরোতেই ২০১৬ সালে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন হলিউডের তারকা জুটি।
তবে বিচ্ছেদের কারণ হিসেবে এই জুটি একে অপরকে দোষারোপ করলেও প্রকৃত সত্যটি এখনও সামনে আসেনি।







