আন্তর্জাতিক

নিজের জীবন দিয়ে স্ত্রী-সন্তানদের রক্ষা করলেন

অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুনের লালচে আভা ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্নিকাণ্ডের সময় একজন ফায়ারফাইটার আগুনের দিকে লক্ষ্য করে থাকছেন, ধোঁয়া ও আগুনের লালচে আভা ছড়িয়ে পড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগুনের হাত থেকে স্ত্রী ও দুই সন্তানকে রক্ষা করতে পারলেও নিজের জীবন রক্ষা করতে পারেননি ভারতের বেঙ্গালুরুর এক স্বর্ণের দোকানী। স্ত্রী ও দুই সন্তানকে বাঁচিয়ে মৃত্যুকে বরণ করে নিতো হলো স্বর্ণকার দিলীপ কুমারকে।

পুলিশ জানিয়েছে, রোববার সকালে দিলীপ কুমার(৩৮) পরিবার নিয়ে প্রাইভেটকারে করে কোচি যাচ্ছিলেন। পথে কোইমবাতোরি শহরের একটি টোল প্লাজার নিকটে তাদের গাড়ির ইঞ্জিনে আগুন ধরে যায়।

সেসময় দিলীপ কুমার স্ত্রী ও দুই শিশু সন্তানকে বাইরে বের করে দেন। কিন্তু নিজের সিট বেল্ট খুলতে না পারায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং তার মৃত্যু হয়।

বর্তমানে তার স্ত্রী-সন্তানরা ভালো আছে এবং ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে।

বিষয়:আগুনে মৃত্যু ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…