চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের গানকে মৌলিক রাখতে আসিফের নতুন উদ্যোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ পূর্বাহ্ণ ০৬, অক্টোবর ২০১৫
বিনোদন
A A

অশ্লীল, নকল গান এবং অনুমতিবিহীন অ্যালবাম প্রকাশের প্রতিবাদে চলচ্চিত্রের গানে সাত বছর অনুপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। কেবল গানকে ভালোবেসে আবারো প্লেব্যাকে ফিরেছেন আসিফ।

তবে চলচ্চিত্রে নিজের গানকে শতভাগ মৌলিক রাখতে নতুন উদ্যোগ নিয়েছেন এই গায়ক। তিনি জানিয়েছেন, কেবলমাত্র চারজন সংগীত পরিচালকের সুর-সংগীতেই ছবিতে প্লেব্যাকে করবেন তিনি।

সেই গুণী চারজন হলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল, মানাম আহমেদ, শওকত আলী ইমন, আলী আকরাম শুভ। এই নিয়ে আসিফ তার ফেসবুক স্ট্যার্টাসে লিখেছেন, চলচ্চিত্রের গান মানেই পর্দা কাঁপানো গান। এখন আর পর্দা কাঁপছে না, এখন হচ্ছে বেসরকারী টিভির আন্তঃ লবিং পর্দা, তথাকথিত FM Radio আর ফেসবুক কাঁপানো গান।

আসিফ আরো লিখেছেন, সিলিকন ভ্যালী থেকে উঠে আসা সিনথেটিক মিউজিক ডিক্টেটরদের দাপটে কোনঠাসা গুনী এবং শ্রদ্ধাভাজন সঙ্গীত পরিচালকরা। স্বাধীনতার পর থেকে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক শিল্পী এবং গীতিকাররা নিয়মিত পারিশ্রমিকের বাইরে মেধাসত্ত্বের কিছুই পাননি। যখন পাওয়ার চেষ্টা করেছেন, ততক্ষনে অনেক দেরী হয়ে গেছে। কপিরাইট আইনের মারপ্যাচে উল্টো স্বত্ত্ব হারাচ্ছেন তারা।

আসিফের মতে, অতীতে রেডিও, টিভির গান থেকেই চলচ্চিত্রে বহু গান সংযুক্ত হয়েছে। তিনি বলেছেন, “এমনকি আমার এ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ নামে ব্যবসা সফল ছবিও হয়েছে। সতেরো বছরের ক্যারিয়ারে আজ পর্যন্ত ফিল্মের গান বাবদ কোন রেভিনিউ পাইনি। অশ্লীল, নকল গান এবং অনুমতিবিহীন এ্যালবাম প্রকাশের প্রতিবাদে ফিল্মের গানে অনুপস্থিত ছিলাম সাত বছর, ফলাফল শূন্য, কিন্তু হতোদ্যম হওয়ার প্লেয়ার আমি না “

দেশবরেণ্য সঙ্গীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল, মানাম আহমেদ, শওকত আলী ইমন এবং সঙ্গীত পরিচালক আলী আকরাম শুভসহ আমরা সবাই একমত হয়েছেন যে, ফিল্মে গাইতে হয় তাহলে সঙ্গীতের নীল রক্তবাহী এই শ্রদ্ধা ভাজনরাই কাজ করবেন। ফিল্মের পরিচালক, প্রযোজক এসে গান পছন্দ করে নিয়ে যাবেন।

Reneta

আসিফ আরো বলেছেন, অতীতে দেখেছি ছবির পরিচালকরা হিন্দী গানের ক্যাসেট ধরিয়ে দিয়েছেন, এখন ধরিয়ে দিচ্ছেন তামিল ছবির গান, সঙ্গীত পরিচালক অসহায়, নইলে আবার কাজ ছুটে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ আকবরসঙ্গীতশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT