চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের অজান্তেই নষ্ট করছেন না তো নিজের ক্যারিয়ার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ পূর্বাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৬
অন্যান্য
A A

আমাদের সবারই কিছু খারাপ অভ্যাস রয়েছে। আমরা অনেকেই সেসব বিষয়ে মোটেও সচেতন নই। কিন্তু এসবই নানাভাবে ক্ষতি বয়ে আনে আমাদের ক্যারিয়ারে। সবচেয়ে বড় কথা আমাদের কিছু অভ্যাস রয়েছে যেগুলো আমাদের ব্যক্তিগত সম্পর্ক, কাজের ধারা, উন্নয়নের পথ রোধ করে। মিলিয়ে নিন তেমনই কিছু অভ্যাস আপনারও নেই তো। তাহলে কিন্তু নিজের ক্ষতি নিজেই বয়ে আনবেন।

বসের সমালোচনা করা: বসের অনুপস্থিতিতে তার সমালোচনা করা বা আপনি যার দায়িত্বে রয়েছেন তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করলে সেটা আপনার জন্যই সবচেয়ে বড় ভুল হয়ে দেখা দেবে। বিশেষজ্ঞরা বলেন, যদি এমনটাই করে চলেন তাহলে বাড়তি প্রমোশন বা চাকরির স্থায়ীত্ব আশা করাটাও ভুল হবে।

কোনো কিছুই শিখছেন না তেমন প্রমাণ করা: আপনি অফিস থেকে কিছুই শিখতে পারছেন না এমনটা বোঝাতে গেলেও আপনাকেই ক্ষতির সম্মুখীন হতে হবে। এতে করে আপনাকে নাকউঁচু স্বভাবের হিসেবেই ধরে নেওয়া হবে। এবং সত্যিকারের কোনো উন্নয়নের সুযোগও আপনি হারাবেন।

অন্যদের উপর দোষ চাপানো: কম দক্ষতা, অভিজ্ঞতা, সঠিক ব্যবহার বা অন্যান্য কোনো দিকে বার বার আঙুল তুললে আপনার অগ্রহণযোগ্যতাই প্রমাণিত হবে। শুধু শুধু সেসব না করে নিজের কাজটা গুরুত্ব দিয়ে করুন।

সবসময় আবেগের ঝুলি বহন করা: কথায় কথায় রাগ দেখানো, হতাশা প্রকাশ করা বা নাটুকে কান্নাও আপনার বস বা অফিসের অন্যান্য কর্মীদের কাছে ভুলভাবে আপনাকে উপস্থাপন করতে পারে। সবাই ভাববে আপনি কখনোই আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না। এবং সেটা কি ভালো কিছু হবে আপনার জন্য?

আমি পারবো না এমন মনে করা: আপনি কোনো কাজ করতে পারেন না সেটা কখনো ভাববেনই না। আপনার এই ভাবনাই আপনার জন্য বেশি ক্ষতিকর। কোনো নতুন কাজে হাত দিন দেখবেন অনেক ভালো কিছু করতে পারছেন জীবনে।

Reneta

সঠিক সময়ের অপেক্ষা: নিজের ক্যারিয়ার গোছাতে কোনো কাজ সঠিক সময়ের অপেক্ষায় ফেলে রাখবেন না। প্রত্যেকটা সময়ই সঠিক সময়। সঠিক সময়ের অপেক্ষা করতে থাকলে দেখবেন আপনার সামনে রাখা কেকটা প্লেট থেকে কেউ তুলে নিয়ে গেছে। সেটা কি আপনার জন্য ভালো হবে?

অভিযোগ: ক্রমাগত অভিযোগ আপনার অবস্থান খারাপ করবে কিন্তু কোনো পরিবর্তন আনবে না। তার চেয়ে বরং অফিসের পলিসি, নিয়ম কানুন এবং মানুষ সম্পর্কে জানুন। শুধু সেসব বিষয়েই কথা বলুন যেসব ইতিবাচক কোনো পরিবর্তন বয়ে আনবে।

নিজেকে ছোট মনে করা: অন্যকে যেমন কখনো ছোট করে দেখবেননা, তেমনি নিজেকেও কখনো ছোট হিসেবে ভাববেন না। সবসময় আত্নবিশ্বাস ধরে রাখুন। দ্বিধা আপনার ক্যারিয়ারের জন্য ক্ষতিকর, ঠিক তেমনই বাড়তি আত্নবিশ্বাসও ক্ষতিকর।

নিজের কাজকে অপছন্দ করা: নিজের কাজকে পছন্দ না করলে ঠিক যতোটা আপনার কাছ থেকে প্রত্যাশা করা হয় বা আপনি জীবনে যতটা উন্নতি চান তার কোনোটাই হবে না। নিজের কাজকে অপছন্দ করলে তা কখনোই ইতিবাচক কিছু বয়ে আনবে না।

নিশ্চুপ থাকা: আপনার ভালো ভালো আইডিয়া আপনি মনের মধ্যেই রেখে দেন। কোনো প্রশ্ন পরিস্কারভাবে বোঝার তাগাদা আপনার মধ্যে নেই। এমনকি কোম্পানীর খারাপ কোনো পলিসিও আপনি না করতে পারেন না। এসবের মধ্যে দিয়ে নিজেকেই ক্ষতির মুখে ফেলছেন আপনি। দায়িত্ব নিন সঙ্গে অংশগ্রহণ করুন। সেটাই আপনার কাজের উপহার হয়ে উঠবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যারিয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬

দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT