চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের সেরা ভাবছে আবাহনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা সাত ম্যাচ জিতে নিজেদের ধরা-ছোঁয়ার বাইরে রেখেছিল আবাহনী। পয়েন্ট টেবিলে অন্য দলগুলোর সঙ্গে ব্যবধান ছিল যোজন যোজন। তবে রাউন্ড রবিন লিগ শেষে ব্যবধান থেকেছে কেবল দুই পয়েন্টের। শেষ চার ম্যাচের তিনটিতে হেরে যাওয়ায় নিজেদের নিরাপদ দূরত্বে রাখতে পারেনি আবাহনী। তবুও নিজেদের সেরা ভাবছেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন।

শনিবার থেকে শুরু হবে সেরা ছয়ের সুপার লিগ। যেখানে হবে শিরোপার লড়াই। প্রথম সাত ম্যাচে ১৪ পয়েন্ট পাওয়া আবাহনীর ১১ ম্যাচ শেষে পয়েন্ট ১৬। শেষ চার ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটি।

১৪ পয়েন্ট করে নিয়ে আবাহনীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রূপগঞ্জ ও খেলাঘর। বাকি তিনদলও শিরোপার রেসে টিকে আছে- প্রাইম দোলেশ্বর (১৩ পয়েন্ট), গাজী গ্রুপ ক্রিকেটার্স (১২ পয়েন্ট), শেখ জামাল ধানমন্ডি ক্লাব (১২ পয়েন্ট)।

সুপার লিগে দলগুলোর মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করেন খালেদ মাহমুদ। তবে নিজেদের এগিয়ে রাখছেন এই কোচ, ‘এখনো আবাহনী বেটার টিম। আমি মনে করি ওয়ান অব দ্য বেস্ট টিম। দারুণ কিছু খেলোয়াড় আছে। গুরুত্বপূর্ণ হল আমরা সুপার লিগে কেমন করি। পাঁচটা ম্যাচই অনেক বড়।  পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা করে ম্যাচ খেলে আগাবো, জেতার চেষ্টা করবো। ভাল একটা সুযোগ আছে চ্যাম্পিয়ন হওয়ার। রোমাঞ্চকর সুপার লিগ হবে বলেই আমি বিশ্বাস করি।’

আবাহনীর হয়ে খেলছেন মাশরাফী, নাসির, বিজয়, শান্ত, তাসকিন, মিরাজ, সাইফের মতো তারকা ক্রিকেটাররা। শিরোপার অন্যতম দাবিদার যে তারা সেটি বলতে দ্বিধা নেই কারোরই। তবে দিনশেষে খেলাটা যে ক্রিকেট। শেষ না দেখে কে বলতে পারবে শিরোপাভাগ্য কাদের দিকে যাবে? শনিবার সুপার লিগের প্রথম রাউন্ডে শের-ই-বাংলা স্টেডিয়ামে আবাহনীর প্রতিপক্ষ গাজী গ্রুপ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনী ক্রীড়াচক্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT