প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো কাছে হাত পেতে নয়, নিজেদের সম্পদ কাজে লাগিয়ে উন্নত ও সমৃদ্ধ হতে পারবে বাংলাদেশ। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন বানচালের জন্য যারা দেশে দুর্যোগ সৃষ্টি করেছিলো তারা জাতীয় শত্রুতে পরিণত হয়েছে।
এবারই প্রথম দেশের বাইরে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন প্রধানমন্ত্রী।







