চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের তৈরি আইএস জঙ্গিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র: ইরান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ২৮, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিজেদের তৈরি জঙ্গি-যুক্তরাষ্ট্র-ইরান-বাগদাদি

জঙ্গি সংগঠন আইএস’র শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদিকে হত্যার ঘটনায় ইরান বলেছে, নিজেদের তৈরি জঙ্গিকেই হত্যা করেছে যুক্তরাষ্ট্র। আইএস মার্কিন প্রশাসনের বানানো জঙ্গি সংগঠন বলেও দাবি তেহরানের।

রোববার এ নিয়ে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ভাষণের প্রতিক্রিয়ায় দেয়া বিবৃতিতে ইরান এ কথা বলে।

দেশটির তথ্যমন্ত্রী মোহাম্মদ জাভেদ আজারি-জাহরোমি রোববার বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি বাগদাদিকে তারা নিজেরাই হত্যা করেছে। এ অভিযান বড় কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে ইরানের মুখপাত্র আলী রাবেই এক টুইটবার্তায় বলেছেন, বাগদাদীর মৃত্যু মানেই দায়েশের (আইএস নামের আরবি রূপ) জঙ্গিবাদের সঙ্গে লড়াইয়ের সমাপ্তি নয়। এটা শুধুই একটি অধ্যায়ের পরিসমাপ্তি। আইএস এখনো ছড়াচ্ছে এবং এর প্রমাণও আছে।

মার্কিন অভিযানে বাগদাদির মৃত্যুতে বিশ্বের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে হোয়াইট হাউজে রোববারের ভাষণে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে এ অভিযানের কৃতিত্ব দাবি করছে ইরাক ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দীর্ঘ এক বছর বাগদাদির গতিবিধি পর্যবেক্ষণ করে মার্কিন বাহিনীকে তার সঠিক অবস্থান জানিয়েছে তাদের গোয়েন্দা বাহিনী। যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা যৌথ অভিযান চালিয়ে বাগদাদিকে হত্যা করতে সক্ষম হয় বলেও দাবি তাদের।

Reneta

প্রায় একই রকম দাবি করেছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস। তাদের দাবি, বাগদাদির অবস্থান জানিয়ে অভিযানে মার্কিন বাহিনীকে সহায়তা করেছিলেন তাদের গোয়েন্দারা।

অভিযানে অংশ না নিলেও একে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক ও ইসরায়েল। জঙ্গিবাদবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এসব দেশের নেতারা।

২০১১ সালে আইএস নেতা বাগদাদিকে সন্ত্রাসী চিহ্নিত করে তার সন্ধান দেয়ার বিনিময়ে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। ২০১৭ সালে এর পরিমাণ বাড়িয়ে আড়াই কোটি ডলার করে মার্কিন প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসআইএস-আবু বকর আল-বাগদাদিআবু বকর আল-বাগদাদিআবু বকর আল-বাগদাদীআল বাগদাদি নিহতইরান-যুক্তরাষ্ট্রবাগদাদিবাগদাদী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছবিতে সাবিলা নূরের বিয়ে

পরবর্তী

ভোলায় গৃহবধূ গণধর্ষণের ঘটনায় সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

পরবর্তী

ভোলায় গৃহবধূ গণধর্ষণের ঘটনায় সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

জাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণে বাধা

সর্বশেষ

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT