চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের কাজেই মনোযোগ থাকা উচিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

বাংলাদেশের ক্রিকেট ‘আটকে থাকা’র পেছনে খালেদ মাহমুদ সুজন মিডিয়ার ভূমিকা দেখলেও তামিমের কাছে সংবাদমাধ্যম এখনকার সময়ে ‘গুরুত্বপূর্ণ অংশ’। বাংলাদেশ দলের এই সিনিয়র ক্রিকেটার মনে করেন সমালোচনা এড়িয়ে নিজেদের কাজেই মনযোগী হওয়া উচিত।

মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে টি-টুয়েন্টি সিরিজের অনুশীলনে নামার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘উনি (খালেদ মাহমুদ) কী বলেছেন সে প্রসঙ্গে আমার না যাওয়াই ভালো হবে। মিডিয়ার বিস্ফোরণ নিয়ে আমি এতটুকু বলতে পারি, সমালোচনা কম-বেশি সব জায়গায় হয়। আমার কাছে দল হিসেবে, ম্যানেজমেন্ট হিসেবে আমরা শক্ত থাকি, সেটাই বড় কথা। এখনকার সময়ে মিডিয়াও খুব গুরুত্বপূর্ণ অংশ। আমরা আমাদের কাজ করি, মিডিয়া মিডিয়ার কাজ করুক। আমাদের নিজেদের কাজেই মনোযোগ থাকা উচিত।’

একদিন আগে টেকনিক্যাল ডিরেক্টর সুজন একটি ইস্যুতে সংবাদ মাধ্যমের কড়া সমালোচনা করেছিলেন। আবাহনী, মোসাদ্দেক এবং তাকে জড়িয়ে কয়েকটি পত্রিকা খবর প্রকাশ করায় তিনি কিছুটা ক্ষুব্ধ এবং ‘আহত’ হন। তার দাবি, এসব খবর প্রতিষ্ঠিত করতে অন্য কারোর ইন্ধন আছে।

বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য সুজন ক্রিকেটারদের দায়ী করেছিলেন। তামিমও কোনো অজুহাত না দিয়ে দায় নিচ্ছেন, ‘যেটা চলে গেছে, চলে গেছে। সত্যি বলছি সবাই খুব হতাশ। কারণ আমরা যেটা খেলেছি তার চাইতে ভাল পারফর্ম করতে পারতাম। দলে হিসেবে, ব্যক্তিগতভাবেও। কিন্তু সেটা হয়নি, ক্রিকেটে এমন হয়। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি; এজন্যই হারতে হয়েছে।’

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টুয়েন্টি সিরিজ। সেরাটা খেলে শেষটা রাঙাতে চান তামিম, ‘আমাদের সবার ভাল খেলতে হবে। নিজেদের সেরাটা দিতে হবে। রান করতে হবে, উইকেট নিতে হবে। আমরা যদি আমাদের ভালটা খেলি ভাল একটা সিরিজ হবে।’

উভয় দলকেই সমশক্তির মনে করছেন তামিম, ‘গত কদিনে মনে হচ্ছে তারা (শ্রীলঙ্কা) ভালো করছে। তাদের দল অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ, কিছুটা আমাদের মতোই। ওরা বা আমরা এগিয়ে আছি তা বলব না। দুই দলই সমান সামর্থ্যের, নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার ইয়াংগুনে রোহিঙ্গাদের সন্ত্রাসী হিসেবে গণমাধ্যমে প্রচারণা

পরবর্তী

মিয়ানমারে দুই অস্ত্রধারী দলের যুদ্ধবিরতি

পরবর্তী
যুদ্ধবিরতি

মিয়ানমারে দুই অস্ত্রধারী দলের যুদ্ধবিরতি

প্রতি বছর ৬ লক্ষাধিক কর্মীর বিদেশে কর্মসংস্থান হচ্ছে: নুরুল ইসলাম

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT