চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে সুন্দর এবং ফিট দেখানোর চাপে ছিলাম: নুসরাত ফারিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২১
বিনোদন
A A

বছর তিনেক আগে ‘পটাকা’ নামে প্রথম গানে কণ্ঠ দিয়েছিলেন নুসরাত ফারিয়া। ব্যাপকভাবে আলোচনায় আসে তার গাওয়া এ গানটি। পরে ‘আমি থাকতে চাই’ শিরোনামে আরেকটি গান গেয়ে আলোচিত হয়েছিলেন তিনি। এবার আসছে তার নতুন গান ‘হাবিবি’। ২ নভেম্বর কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নুসরাত ফারিয়ার এ গানটি। সামাজিক মাধ্যমে নুসরাত ফারিয়া জানিয়েছেন, গানটির পেছনের গল্প।

সামাজিক মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে নুসরাত ফারিয়া একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি ‘হাবিবি’ গানের পেছনের পরিশ্রমের কথা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আমি শুটিং এর ২০ দিন আগে থেকে গানের জন্য প্রস্তুত হচ্ছিলাম। নিজেকে সুন্দর এবং ফিট দেখানোর চাপে ছিলাম, তার উপরে থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলাম। শুটিং ছবি ১৪ অক্টোবর, ১৫ তারিখ ছিল পেপার জমা দেয়ার দিন। খিটখিটে হয়ে ছিলাম, বেশিরভাগ সময়েও ভালো লাগতো না কিছু। সময়টা আমার কাছের মানুষদের জন্য খুব একটা সহজ ছিল না। সারাক্ষণই একটি ভালো কন্টেন্ট তৈরির চাপে থাকতাম। তবে আপনারা দেখতে পাবেন মাত্র ৩ মিনিট ১০ সেকেন্ড। এবার আমি আসলেই রক্ত পানি করা পরিশ্রম করেছি। আমার জীবনের এই তিন সপ্তাহ সবসময়ে মনে রাখবো।’

‘হাবিবি’ পপ অ্যারাবিক ফিউশন। অক্টোবরের মাঝামাঝিতে মুম্বাই থেকে শতাধিক কিলোমিটারে দূরে এক রাজপ্রাসাদে গানটির ভিডিওর শুটিং হয়েছে। শুটিংয়ের আগে তিনদিন গ্রুমিং হয়েছে। মুম্বাইয়ের ২০ জন ছেলেমেয়ে নেচেছেন।

‘হাবিবি’ গানের কথা লিখেছেন নূর নবী, সুর করেছেন আদিব কবির। ভিডিও নির্মাণসহ কোরিওগ্রাফি করেছেন ‘বস’খ্যাত চিত্রপরিচালক ও জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব।

 

View this post on Instagram

 

A post shared by Faria (@nusraat_faria)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাত ফারিয়ালিড বিনোদনহাবিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT