চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে সুখে রাখার উপায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৬
অন্যান্য
A A

সুখ নামের সোনার হরিণটার পেছনে ছুটতে ছুটতেই আমাদের জীবনের অনেকটা শেষ হয়ে
যায়। কিন্তু তবু যেন তার দেখা মেলে না। কিন্তু একটু চেষ্টা করলেই আমরা
নিজেরাই নিজেদের জীবনে সুখেরধারা বয়ে আনতে পারি।

সেজন্য বেশি কিছু নয়; শুধু
একটুখানি চেষ্টার দরকার। যা এনে দেবে অনাবিল হাসি আর সুখের ছোঁয়ায় ভরিয়ে
দেবে জীবনকে।

মনোবিজ্ঞানীরাও বলছেন, কিছু কিছু ছোট ছোট উপাদানের কথা; যেগুলো আমাদের সুখের সঙ্গে খুবই গভীরভাবে জড়িত। নিমেষেই খারাপ মন ভালো করে তুলতে এসব অতুলনীয়। 

জেনে নিন নিজের জীবনে সুখের ছোঁয়া আনতে আপনি কি কি করতে পারেন সেই তালিকা।

১.
খুশি থাকলে আপনি যা করেন মন খারাপ থাকলেও সেটা করুন। যখন আপনার মন ভালো থাকে তখন আপনি কি করেন? গান শোনেন, বই পড়েন, ঘুরে বেড়ান নাকি আড্ডায় বসেন? তাহলে মন খারাপ হলে সেটাই করুন যেটা আপনি মন ভালো থাকলে করেন। দেখবেন খারাপ মনটাও সহজেই ভালো হয়ে যাবে।

২.
জীবনে কোন জিনিস পেয়ে আপনি সবচেয়ে বেশি খুশি সেটার তালিকা করুন। হতে পারে সেটা কোনো একটা জিনিস বা দুটি জিনিস। দেখবেন এই ছোট্ট তালিকা আপনার মন নিমেষে ঠিক করে দিতে সক্ষম। দেখবেন শরীরে যেসব সমস্যা ছিল; সেসবও ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। যেমন, নাকের সমস্যা থেকে মাথা ব্যথার সমস্যা। কারণ শরীর আর মন কিন্তু একই সুতায় বাঁধা।

Reneta

৩.
মন খারাপ হলেই কফি খান আর মেডিটেশন করুন। কফি যে শুধু শরীরকে উজ্জীবিত করবে তাই নয়, বরং সেটা আপনার মুড ঠিক করতেও বেশ কার্যকর। তবে বেশি বেশি খাবেন না। অল্প একটু খান। দেখবেন মুডটা বদলে যেতে খুব বেশি সময় লাগছে না। ক্যাফেইন এই কাজটা করবে খুব ভালোভাবেই। কেউ কেউ অবশ্য চা খেলেও এই ফলাফল পেয়ে থাকেন। পাশাপাশি খানিকটা সময় মেডিটেশন করুন। মেডিটেশন আপনার মনটা ঠিক করে দিতে অনেকটাই কার্যকর। সকালের রোদে ও বাতাসে খানিকটা সময় ভালোভাবে শ্বাস নিলে একসময় পার্থক্যটা নিজেই টের পাবেন।

৪.
প্রকৃতির মাঝে হাঁটুন। প্রকৃতি মানুষের মন ঠিক করে দিতে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করে। সকালে বা বিকেলের দিকে খানিকটা সময় প্রকৃতির সঙ্গে কাটান। কিছুদিন পরে পার্থক্যটা নিজেই টের পাবেন। তাই বলে শহুরে পরিবেশে হাঁটাহাঁটি করলে সেই একই ফলাফলটা কিন্তু পাবেন না। 

৫.
নিজেকে আরো বেশি খুশি করে তুলতে নিজের মনের কথা লিখুন। আপনি যা ভাবেন সেটাই খাতা-কলমে লিখে রাখুন। দেখবেন মনটা অনেক হালকা হয়ে উঠছে। অনেক সময় আমরা মনের কথাও ঠিক করে প্রকাশ করতে পারি না। সেসব লিখে ফেললে মনটা অনেক হালকা হয়ে যায়, নিজেকে অনেকটাই সুখী মনে হয়।

৬.
বন্ধুদের সঙ্গে সময় কাটানোও নিজেকে খুশি রাখার আরেকটি উপায়। বন্ধুদের জন্য সময় বের করুন। তাদের সঙ্গে আড্ডা দিন, খাওয়া দাওয়া করুন। দেখবেন মনটা এমনিতেই ভালো হয়ে উঠছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জীবন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছবি তুলতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু

পরবর্তী

স্বামী হত্যার দায়ে স্ত্রীর ফাঁসির রায়

পরবর্তী

স্বামী হত্যার দায়ে স্ত্রীর ফাঁসির রায়

যশোরে সেপটিক ট্যাংকে পিতা-পুত্রসহ ৫ জনের মৃত্যু

সর্বশেষ

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT