চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে ভেঙে ‘গলুই’তে নতুন শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২১
বিনোদন
A A

তারকা ইমেজ নিয়ে বরাবরই পর্দায় হাজির হতে দেখা যায় চিত্রনায়ক শাকিব খানকে। গতানুগতিক ধারার বাইরে এবার একটু ভিন্ন লুকে আসছেন দেশ সেরা এই নায়ক!

‘গলুই’ সিনেমার শুটিংয়ে তাকে দেখা যাবে অজপাড়া গাঁয়ের এক মাঝির চরিত্রে। আর এ চরিত্র রূপদান করতে শাকিব নিজেকে পুরোপুরি ভেঙেছেন। তাই বোঝা গেল লুক দেখে!

মাথায় গামছা বেঁধে লুঙ্গি পরেই শুটিংয়ে নেমেছেন জনপ্রিয় এ চিত্রনায়ক।

গলুইতে যুক্ত হওয়া প্রসঙ্গে শাকিব খান বলেন, সিনেমার গল্প শুনে কাজটি করতে রাজি হয়েছি। দর্শক নতুনত্ব চায়। আমি সবসময় চেষ্টা করেছি নিজেকে একেক চরিত্র দিয়ে নতুন করে উপস্থাপন করার। তাছাড়া গলুই-তে অন্য ধরনের প্রেমের গল্প আছে। পরিচালক এস এ হক অলিক বরাবরই প্রেমের গল্প ভালো নির্মাণ করেন। তাই চোখ বন্ধ করে এই সিনেমার সঙ্গে নিজেকে যুক্ত করেছি।

সিনেমার পরিচালক এস এ হক অলিক জানান, গলুই-তে শাকিব খান লালু চরিত্রে অভিনয় করছেন। তিনি নিজেকে পুরোপুরি ভেঙে নতুন চরিত্রে হাজির হবেন। নিজেকে উজাড় করে কাজটি করছেন। তার আন্তরিক সহযোগিতায় দারুণভাবে কাজ আগাচ্ছে।

জামালপুরে মাদারগঞ্জের এ লোকেশনে এর আগে শুটিং হয়নি উল্লেখ করে পরিচালক অলিক বলেন, শাকিব খান এসেছেন শুনে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ শুটিং এবং শাকিব খানকে একনজর দেখতে এসেছেন। মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উৎসুক জনতা সামলাতে হিমশিম খাচ্ছেন। আমরা ভালোভাবে শুটিং চালিয়ে যাচ্ছি।

Reneta

‘গলুই’ সিনেমায় শাকিব খানের নায়িকা পূজা চেরী। বড় পর্দার দর্শক এবারই প্রথম নতুন জুটির রসায়ন দেখতে পাবেন। আরও অভিনয় করছেন আজিজুল হাকিম। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অলিকএস এ হক অলিকখসরুজামালপুরপূজা চেরীলিড বিনোদনশাকিবশাকিব খানশুটিংসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে হাইকোর্টের বিস্ময়

মে ২০, ২০২৬
ছবি: মোসলেহ উদ্দিন আহমদ (ডিএমপি কমিশনার)।

কিশোর গ্যাং-অনলাইন জুয়া-সাইবার প্রতারণার বিরুদ্ধে ডিএমপির কঠোর বার্তা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হজযাত্রীদেরকে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

মে ২০, ২০২৬

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিরুদ্ধে ভোট দিলেন তার দলের ৪ সিনেটর

মে ২০, ২০২৬
ছবি: মিশু বিশ্বাস।

ফ্লোরিডার জ্যাকসনভিল আয়রনম্যানে বাংলাদেশের মিশুর সেরা অর্জন

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT