চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে নির্দোষ দাবি করলেন অমিতাভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৬
বিনোদন
A A

“সম্ভবত আমার নামের অপব্যবহার করা হয়েছে”, বিশ্বকে নাড়িয়ে দেয়া পানামাভিত্তিক আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকার প্রকাশ করা গোপনীয় নথিতে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের নাম আসার প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে এমনই মন্তব্য করেছেন বিগ বি। 

বিতর্কের জন্ম দেয়া সাম্প্রতিক নথি ফাঁসের একদিন পর মঙ্গলবার নীরবতা ভাঙ্গলেন অমিতাভ। 

আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি বলেন, “ইন্ডিয়ান এক্সপ্রেসে উল্লেখিত সি বাল্ক শিপিং কোম্পানি লিমিটেড, লেডি শিপিং লিমিটেড, ট্রিজার শিপিং লিমিটেড এবং ট্র্যাম্প শিপিং লিমিটেড কোম্পানিগুলো সম্পর্কে আমার কোন ধারণা নেই। আমি কখনোই এই কোম্পানিগুলোর পরিচালক হইনি। হতে পারে যে আমার নামের অপব্যবহার করা হয়েছে। 

কর পরিশোধের ব্যাপারে আইন মেনে চলার উল্লেখে তিনি বলেন, আমি বিদেশে আমার ব্যয়িত অর্থসহ সকল সম্পদের কর পরিশোধ করেছি। এলআরএস’এর (লিবারেলাইজড রেমিট্যান্স স্কিম- কর রেয়াত ও সুনির্দিষ্ট কয়েকটি অনুমোদন ব্যতিরেকেই এ পদ্ধতিতে বিদেশে অর্থ প্রেরণ করা যায়) মাধ্যমে রেমিটেন্সসহ আইন মোতাবেক ভারতীয় কর পরিশোধ করেই আমি বিদেশে অর্থ প্রেরণ করেছি।

এছাড়াও এক্সপ্রেসের খবরেও তার অনিয়মের উল্লেখ নেই মন্তব্য করে তিনি বলেন, এমনকি ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে আমার অংশে কোন বেআইনি কার্যক্রমের কোন উল্লেখ করা হয়নি। 

৩৫টি দেশে কার্যালয় থাকা মোসাক ফনসেকার এই বিশাল ‘লিক’এর পর নথিগুলোর বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একশ মিডিয়া গ্রুপের তদন্ত করে।

Reneta

ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রতিবেদনে বলা হয়, অমিতাভ বচ্চন অফশোর ট্যাক্স হেভেনস’এ নিবন্ধিত চারটি জাহাজ কোম্পানির পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন, যা ২৩ বছর আগে গঠিত হয়।  অভিযুক্ত হয়েছেন তার ছেলে অভিষেক বচ্চনের স্ত্রী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাইও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোসাক ফনসেকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT