চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে দোষী ভাবছেন মুমিনুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: মুমিনুল হক আউট হওয়ার পর দ্রুত আরও তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জুটি ধরে এগোনো মুমিনুল চতুর্থ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হন দলের রান তখন ২২২। খানিক পরই বদলে যায় স্কোরবোর্ডের চেহারা (২৩৫/৭)। টপাটপ উইকেট হারানোয় নিজেকেই দোষী মনে করছেন ১২০ রানের ইনিংস খেলা এ বাঁ-হাতি ব্যাটসম্যান।

চা-বিরতির পর উইকেটে এসে শ্যানন গ্যাব্রিয়েলের সুইংয়ের মুখে ব্যাট চালাতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল। ১৩ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান।

স্বীকৃত সব ব্যাটসম্যান দ্রুত ফিরে গেলেও মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও অভিষিক্ত নাঈম হাসানের প্রতিরোধে ৮ উইকেটে ৩১৫ রান তুলে প্রথম দিন শেষ করে বাংলাদেশ।

মুমিনুল মনে করেন মাঝপথে উইকেট বিলিয়ে না আসলে বাংলাদেশ দিনের পুরোটাই নিজেদের করে নিতে পারত, ‘দেখেন আমি ওই বাজে শটটা যদি না খেলতাম! দোষটা মনে হয় পুরোটাই আমার নিজের। ও (গ্যাব্রিয়েল) হয়তো ওই স্পেলে আরও দুই ওভার বল করতো। আমি যদি আউট না হতাম, তাহলে আরও দুটি উইকেট হয়তো পড়ত না।’

‘মুশফিক ভাই, রিয়াদ ভাই হয়তো আউট হতো না, সাকিব ভাই, মিরাজও আউট হতো না। দিন শেষে আমরা আরও ভালো অবস্থানে থাকতাম’-সংযোজন তার।

শুরুতে সৌম্য সরকারের উইকেট হারালেও ছোট-বড় তিনটি জুটিতে গড়ে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল বাংলাদেশ। জুটির মধ্যমণি ছিলেন মুমিনুল নিজে। ইমরুল কায়েসকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১০৪ রান। মোহাম্মদ মিঠুনকে নিয়ে ৪৮।

Reneta

সাকিব আল হাসানের সঙ্গে জুটিটাও বেশ জমে উঠেছিল। চতুর্থ উইকেট জুটি (৬৯) যখন শতরানের দিকে তখনই আউট হন মুমিনুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুমিনুল হকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অলোককে এক শর্তে ক্ষমা করতে রাজি বিনতা

পরবর্তী

মি টু আন্দোলন একটি মাইলফলক: বৈঠকে বক্তারা

পরবর্তী
মি টু

মি টু আন্দোলন একটি মাইলফলক: বৈঠকে বক্তারা

এবার যুক্তরাষ্ট্রের কোচ হচ্ছেন লোপেতেগি?

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT