চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজামী-মীরের পক্ষে জাতিসংঘের উকালতির বিরুদ্ধে অনলাইন প্রতিবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী ও মীর কাসেমের মৃত্যুদণ্ডের বিরোধিতা করায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ‘ইউনাইটেড নেশন্স হিউম্যান রাইটস’ এর সমালোচনা, ব্যঙ্গ-বিদ্রুপে ভরা প্রতিবাদে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম।

ইউএনএইচআর-এর ফেসবুক পেইজে দুই কুখ্যাত মানবতাবিরোধীর ছবি দেয়া পোস্টে ঘৃণা-ও ধিক্কার জানাচ্ছেন ক্ষুব্ধ ব্যক্তিরা।

বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুতে জাতিসংঘের এমন বিতর্কিত অবস্থান নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন: ‘তবে কি জাতিসংঘ মানবতাবিরোধীদের পক্ষে দাঁড়িয়েছে?’

মানবতার দোহাই দিয়ে দোষ যতোই হোক নিজামী-কাসেমের মতো যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড চায় না বলে ফেসবুক পোস্টে লিখেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা।

তবে তাতে শাক দিয়ে মাছ ঢাকা যাচ্ছে না।

ঔদ্ধত্যপূর্ণ ওই পোস্টে বেশ কয়েকজন ক্ষুব্ধ তরুণ জানতে চেয়েছেন, ‘বিশ্বজুড়ে প্রতিদিন মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে। বাংলাদেশেও অন্যান্য ফৌজদারী অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সেসব বিষয়ে কথা না বলে আলাদা করে যুদ্ধাপরাধীদের জন্য এই মায়াকান্না কেনো?’

Reneta

এর পেছনে একটি বিশেষ রাষ্ট্রের মদদ আছে বলে সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ। অনেকেই মন্তব্য করেছেন: ‘জাতিসংঘ মানবাধিকার সংস্থা চলছে সৌদি আরবের নেতৃত্বে। আর সৌদি আরব বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করে আসছে। দু’য়ে-দু’য়ে চার মিলে গেছে’।

যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনাল, বিচারিক ব্যবস্থা, আপিলের সুযোগ নিয়ে ইউএনএইচআর প্রশ্ন তোলায় পাল্টা অভিযোগ তুলছেন বেশ কয়েকজন।

তাদের মন্তব্য: ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসিদের বিচারে যে ন্যুরেমবার্গ ট্রায়ালের কথা বিশ্বব্যাপী সগর্বে প্রচার করা হয় সেই বিচারে অভিযুক্তের আপিলের সুযোগই ছিলো না, অথচ বাংলাদেশে নৃশংসতায় পশুকে হার মানানো যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির পরও আপিল করার সুযোগ মিলছে।’

জাতিসংঘ সংশ্লিষ্ট একটি সংস্থার এমন কর্মকাণ্ডে অনেকেই হতবাক হয়ে জানতে চেয়েছেন, এটা রসিকতা কি না!

গতকাল ৮ এপ্রিল নিজেদের ফেসবুক পেজ থেকে নিজামী-কাসেমের ছবি দেয়া একটি পোস্টে তাদের মৃত্যুদণ্ডাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউএনএইচআর। যুদ্ধাপরাধীদের বিচারকে প্রশ্নবিদ্ধ করে শুধু বিরোধী নেতাদের মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।

পোস্টটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো শুরু হয়।এখন পর্যন্ত বিতর্কিত পোস্টটিতে ৮’শরও বেশি মন্তব্য এসেছে, শেয়ার হয়েছে ৭৯১ বার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধীর বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT