চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজামীর সঙ্গে পরিবারের ‘শেষ দেখা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ১০, মে ২০১৬
বাংলাদেশ
A A

সকল আইনী কার্যক্রম ও আনুষ্ঠানিকতা শেষে ফাঁসির দণ্ড কার্যকরের অপেক্ষার
শেষ সময়ে কুখ্যাত আলবদর কমান্ডার মতিউর রহমান নিজামীর সাথে দেখা করেন তার
পরিবারের ২৬ জন সদস্য।

স্ত্রী, ছেলে-মেয়ে, চাচা, ভাতিজা, নাতি-নাতনীসহ
অন্যান্যরা একাত্তরের বুদ্ধিজীবী হত্যার নকশাকারের সাথে শেষ দেখা করতে রাত ৮টার দিকে
কারাগারের ভেতরে প্রবেশ করেন। প্রায় দেড় ঘণ্টার দীর্ঘ সাক্ষাৎ শেষে সাড়ে
নয়টার দিকে তারা কারাগার থেকে বেরিয়ে যান।

তবে নিজামীর সাথে সাক্ষাত শেষ করে বাইরে এসে পরিবারের কোন সদস্যই সাংবাদিকদের সাথে কথা বলেননি।  হত্যা-ধর্ষণ-গণহত্যার দায়ে ফাঁসির দড়িতে ঝুলার আগে নিজামীর সঙ্গে তার পরিবারের ছিলো এটাই শেষ দেখা।

মহান মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা ও ধর্ষণ এবং বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামের আমির নিজামীর পরিবারকে সন্ধ্যার দিকে কারা কর্তৃপক্ষ ডেকে পাঠায়। নিজামীর পরিবারও জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার স্ত্রী মহিলা জ‍ামায়াতের আমির।

Reneta

রিভিউ (রায় পুনর্বিবেচনা) খারিজের পূর্ণাঙ্গ রায় সোমবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে থাকা নিজামীকে পড়ে শোনানো হয়। পরে চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন। তার রিভিউ আবেদন খারিজ করে আপিল বিভাগ সোমবার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করার পর থেকেই ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু হয়।

আপিল বিভাগের রায়ের কপি প্রথমে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া ট্রাইব্যুনালের বিচারকরা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে ওই আদেশ কেন্দ্রীয় কারাগারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন।

এখন পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া চারজনের দণ্ড ঢাকা কেন্দ্রীয় কারাগারে কার্যকর হয়েছে। তারা হলেন একাত্তরের স্বাধীনতা যুদ্ধ বিরোধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মতিউর রহমান নিজামী
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT