চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজামীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রাহুল রায়রাহুল রায়
৭:০৬ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ
বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। এরপর আজকেই ওই রায়ের কপি ট্রাইব্যুানালে পাঠানো হয়।

ট্রাইব্যুনালের রেজিস্টার জানিয়েছেন, রায়ের কপি দেখার পর পরই মৃত্যু পরোয়ানা পাঠানো হবে।

এটর্নি জেনারেল বলেছেন, আজ থেকেই রিভিউ আবেদনের সময়সীমা শুরু হয়েছে। আর আসামীপক্ষ জানিয়েছে, রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে তারা রিভিউ
আবেদন করবেন।

একশ ৫৩ পৃষ্ঠার রায়ে আপিল বিভাগ বলেছেন, আপিলকারী নিজামীকে গণহত্যা, ধর্ষণ এবং অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই অপরাধগুলো ছিল নৃশংস ও নির্মম। এসব ঘটনায় শুধু নিহতদের পরিবারের সদস্যরা নয়, সমগ্র সমাজই ব্যথিত। এই অপরাধীর শাস্তি দেখতে দীর্ঘদিন অপেক্ষা করে আছে পুরো জাতি। আসামীর অপরাধের মাত্রা অনুযায়ী মৃত্যুনণ্ড ছাড়া আর কোনো শাস্তি হতে পারে না।

মুক্তিযুদ্ধের সময়ে নিজামীর অমানবিক অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন তা সঠিক ছিলো। মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। রিভিউ আবেদন করার প্রক্রিয়া নিয়েও ব্যাখ্যা দেন তিনি।

নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জানিয়েছেন, রায় রিভিউ চেয়ে আবেদন করবেন তারা। তাদের আশা, মামলার সাক্ষী পর্যালোচনা করে নিজামীকে খালাস দেবেন সর্বোচ্চ আদালত।

Reneta

মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে চলতি বছরের ৬
জানুয়ারি রায় দেন আপিল বিভাগ। এর আড়াই মাসের মাথায় সুপ্রিম কোর্টের
ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হলো পূর্ণাঙ্গ রায়।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া আগের আসামীদের মামলা পর্যালোচনা করে
দেখা গেছে, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মাথায় তাদের পক্ষে হওয়া রিভিউ
আবেদন বাতিল হওয়ার কয়েকদিনের মধ্যেই কার্যকর হয়েছে মৃত্যুদণ্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিজামী
শেয়ারTweetPin

সর্বশেষ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT