চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ পূর্বাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর করা আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি হয়। যুক্তি তর্কে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার দাবি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, হিটলার সরাসরি হত্যা না করলেও তার নির্দেশে অসংখ্য মানুষকে হত্যা করা হয়। একাত্তরে নিজামীর ভূমিকাও তাই ছিলো।

আগামীকাল মঙ্গলবার আপিল বেঞ্চে আসামীপক্ষ ও রাষ্ট্রপক্ষে তাদের যুক্তি-তর্ক উপস্থাপন করবেন।

এর আগে ২৫ নভেম্বর নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৩০ নভেম্বর এবং ১ ও ২ ডিসেম্বর দিন ধার্য করেন একই আপিল বেঞ্চ। একই সঙ্গে ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ এবং ৮ ডিসেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়।

সে অনুযায়ী গত সোমবার নিজামীর পক্ষে প্রথম দিনের মতো, মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো এবং বুধবার তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষ করা হয়।

মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আনা হত্যা, বুদ্ধিজীবীদের গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতনসহ ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এসব অভিযোগে ২০১৪ সালের ২৯ অক্টোবর তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ রায়ের পর নিজেকে নির্দোষ দাবি করে ২৩ নভেম্বর মতিউর রহমান নিজামী আপিল করেন। মোট ১৬৮টি কারণ দেখিয়ে এ আপিল করা হয়। ছয় হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চাওয়া হয়।

তবে শুনানি চলাকালে নিজামীর বিরুদ্ধে প্রমাণিত বিষয়গুলোতে মৃত্যুদণ্ডের সাজা কমাতে আবেদন জানান আসামীপক্ষের আইনজীবীরা।

ট্যাগ: নিজামীযুদ্ধাপরাধীর বিচার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাঁদাবাজির মামলায় নূর হোসেন কারাগারে

পরবর্তী

৫০ এর আযম বাবুর জন্য ভিন্নধর্মী সংবর্ধনা

পরবর্তী

৫০ এর আযম বাবুর জন্য ভিন্নধর্মী সংবর্ধনা

খোলামেলা দৃশ্যেই বাজিমাত হেট স্টোরি থ্রী’র (ভিডিও)

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT