চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজামীর ফাঁসি দাবিতে শাহবাগে থাকবে গণজাগরণ মঞ্চ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ন ০৪, মে ২০১৬
বাংলাদেশ
A A

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের দাবিতে আগামীকাল সকাল ৮টা থেকে শাহবাগ থাকবে গণজাগরণ মঞ্চ। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সকলকে এই সমাবেশে অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃতাধীন আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি গতকাল (৩ মে) শেষ হয়। আগামীকাল (৫ মে) শুনানির রায় দেবেন আদালত।

এর আগে দুই দফা পেছানোর পর গত ১০ এপ্রিল আবারো শুনানি ৩ মে পর্যন্ত মুলতবি করে আদালত বলেছিলেন, ওই দিনই আবেদনের শুনানি হবে। মুলতবির আবেদন আর গ্রহণ করা হবে না।

সেদিন প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, ‘এটি স্পর্শকাতর একটি মামলা, যার নিষ্পত্তির দিকে তাকিয়ে আছে সারা দেশ।’

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশের বিপক্ষে নিজামীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় গত ১৫ মার্চ। ওইদিনই ট্রাইব্যুনালের মাধ্যমে মৃত্যু পরোয়ানা পাঠানো হয় কারাগারে। পরের দিন তা পড়ে শুনানো হয় কাশিমপুর কারাগারে থাকা নিজামীকে।

আইন অনুযায়ী রিভিউ আবেদনের শেষ সময় ছিলো ৩০ মার্চ। তবে একদিন আগে করা ৭০ পৃষ্ঠার আবেদনে ৪৬টি কারণ দেখিয়ে নিজামীর পক্ষে রায় পুনর্বিবেচনা চাওয়া হয়।

Reneta

নিজামীর মতো মানবতাবিরোধী অপরাধী কেনো খালাস পেতে পারেন না, সে বিষয়ে অবশ্য এরইমধ্যে যুক্তিসহ ব্যাখ্যা দেয় রাষ্ট্রপক্ষ।

জামায়াতের এ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে চলতি বছরের ৬ জানুয়ারি রায় দেন আপিল বিভাগ। এর আড়াই মাসের মাথায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের মাধ্যমে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

একশ ৫৩ পাতার রায়ে গণহত্যা, ধর্ষণ এবং অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তিন অভিযোগে নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখার কারণ ব্যাখ্যা করেন আপিল বিভাগ।

এর আগে ২০১৪ সালের ২৯ অক্টোবর মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

Jui  Banner Campaign
ট্যাগ: গণজাগরণ মঞ্চমতিউর রহমান নিজামী
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT