চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজামীর আপিলের রায় ৬ জানুয়ারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, আদালত
A A

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর আপিলের উপর শুনানি শেষ হয়েছে। আগামী ৬ জানুয়ারি এ আপিলের রায় ঘোষণা করা হবে। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর রায় ঘোষণার দিন ধার্য করেন।

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নিজামীর খালাস বা লঘু দণ্ডের আশা করছেন আসামীপক্ষ। তবে বুদ্ধিজীবী হত্যার জন্য মৃত্যুদণ্ড বহাল থাকার পক্ষে যুক্তি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। 

আপিল বিভাগের নির্ধারিত সময়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামী মতিউর রহমান নিজামীর আইনজীবীরা যুক্তি উপস্থাপন শেষ করার পর তাদের যুক্তি খণ্ডন করেন অ্যাটর্নি জেনারেল। আসামীকে দেওয়া দণ্ডের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনী যুক্তি খন্ডন করে আসামীপক্ষ।

আসামীপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সংগ্রাম পত্রিকায় তখন যতগুলো বক্তব্য নিজামী সাহেব দিয়েছেন সবগুলোই ট্রাইব্যুনাল বিবেচনা করেছে। চারটি পৃথক চার্জ বিবেচনা করে ট্রাইব্যুনাল বলেছে, উনি কোনো অপরাধ সংঘটনের জন্য উসকানি দিয়েছে সেটা প্রমাণিত হয়নি’

‘যেহেতু ওই চার্জে তাকে খালাস দিয়েছেন এবং তার জন্য সরকার পক্ষ থেকে কোনো আপিল করা হয়নি সুতরাং এসব আর বিবেচনায় আসবে না।’

মাহবুব হোসেন বলেন, ডক্টর আলীমের স্ত্রী একটি বই লিখেছেন। তিনি সাক্ষীতে বলেছেন, তাকে আলবদররা তুলে নিয়ে যাওয়ার সময় বলেছে, নিজামীর নির্দেশে তাকে তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু এমন কোনো তথ্য তার বইতে ছিলো না। 

Reneta

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সরাসরি হত্যা করতে হবে এমন নয়। এই আইনে তার পরিকল্পনায় হত্যাকাণ্ড সংঘটিত হলেই তিনি হত্যাকারী হিসেবে বিবেচিত হবেন। নভেম্বরের মাঝামাঝি সময়ে আলবদরদের উদ্দেশ্যে যে উসকানিমূলক বক্তব্য উনি দিয়েছেন, তার প্রেক্ষিতেই আমাদের বুদ্ধিজীবীরা প্রাণ হারিয়েছেন। আমরা আশা করি সর্বোচ্চ শাস্তিই তাকে দেওয়া হবে।   

একাত্তরে সংঘঠিত মানবতাবিরোধী অপরাধ সম্পর্কে আসামীপক্ষের দেওয়া বক্তব্য সম্পর্কেও বলেন অ্যাটর্নি জেনারেল। 

বলেন, এই মামলাতেই প্রথম আসামীপক্ষের আইনজীবীরা সব দোষ স্বীকার করে নিয়েছে। তারা গণহত্যা ও অন্যান্য বিষয়গুলো স্বীকার করে নিয়েছেন। বুদ্ধিজীবী হত্যার কথাও তারা স্বীকার করেছে।  

দণ্ড বহাল রাখার বিষয়ে উভয়পক্ষ তাদের মতামত জানান।

আসামীপক্ষের দাবী, সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামী নির্দোষ প্রমাণিত হবে। তার শারীরিক অবস্থা বিবেচনা করে সাজা যদি তাকে দেওয়াও হয় তবে সেটা লঘুদণ্ড দেওয়া হবে। কেননা যেটা প্রমাণিত হয়েছে যে সে সহযোগী হিসেবে ছিলো কিন্তু সরাসরি হত্যাকাণ্ডে ছিলো না। 

অ্যাটর্নি জেনারেল বলেন, বুদ্ধিজীবী হত্যায় যদি মতিউর রহমান নিজামী কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না পান, মানে মৃত্যুদণ্ড। তাহলে জণগণ হতাশ হবে।

মতিউর রহমান নিজামীর আপিলের উপর ১১ কার্যদিবস শুনানির পর শেষ হয় এই মামলার আপিলের শুনানি।

নিজামীর বিরুদ্ধে আনা হত্যা, বুদ্ধিজীবীদের গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতনসহ ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এসব অভিযোগে ২০১৪ সালের ২৯ অক্টোবর তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ রায়ের পর নিজেকে নির্দোষ দাবি করে ২৩ নভেম্বর নিজামী আপিল করেন। মোট ১৬৮টি কারণ দেখিয়ে এ আপিল করা হয়। ছয় হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চাওয়া হয়।

তবে শুনানি চলাকালে নিজামীর বিরুদ্ধে প্রমাণিত বিষয়গুলোতে মৃত্যুদণ্ডের সাজা কমাতে আবেদন জানান আসামীপক্ষের আইনজীবীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিজামীমতিউর রহমান নিজামীমানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধীর বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT