খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকার নিখোঁজ রহিমা বেগমকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার রাতে ফরিদপুরের বোয়ালমারীর সৈয়দপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে খুলনার দৌলপুর নিয়ে যাওয়ার পর ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। এর আগে, রহিমা বেগমের মেয়ে মরিয়ম মান্না তার মায়ের উদ্ধারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করলে এবং একটি মরদেহকে তার মায়ের বলে শনাক্ত করলে বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা ছড়িয়ে পড়ে।






