চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ৪৫ দিন পর প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১১:২৫ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৯
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের কালিহাতী থেকে নিখোঁজের ৪৫ দিন পর মোশারফ হোসেন নামের প্রবাসী এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার বীল বাসিন্দা ইউনিয়নের গজারির বিল থেকে ইটের বস্তায় বাধা অবস্থায় টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোশারফ হোসেন ঘাটাইল উপজেলার দীঘড় ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের মো. সেকান্দার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকালে জেলেরা গজারিয়া বিলে মাছ ধরার উদ্দেশ্যে জাল টান দিলে মোজাসহ মানুষের পায়ের গোড়ালির হাড় দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা কালিহাতী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে খবর দিলে দুপুরে ডুবুরী দল এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন: ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

গত ৪ আগস্ট ঘাটাইলের কদমতলী গরুর হাট থেকে ফেরার পথে রাত ৯টার দিকে নিখোঁজ হয় প্রবাসী মোশারফ। পরের দিন তার পরিবার ঘাটাইল থানায় জিডি করলে পুলিশ তার কললিস্টের সূত্র ধরে প্রতিবেশী সৌদি প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী ও কালিহাতী উপজেলার বীর বাসিন্দা গ্রামের মৃত মেসের আলী মণ্ডলের মেয়ে নাসিমাকে গত ১৬ আগস্ট রাতে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিনের পরকীয়ার কথা স্বীকার করে।

স্বীকারোক্তিতে তিনি আরও বলেন: গত ৪ আগস্ট মোশারফের সাথে দেখা ও ভাই আখতারের পরিকল্পনায় এবং সহায়তায় উপজেলার বীরবাসিন্দা এলাকায় হত্যা করা হয়। মরদেহটি তার ভাই আখতার কোথায় লুকিয়ে রেখেছে জানাতে পারেনি সে।

পরে নাসিমাকে গত ১৭ আগস্ট আদালতে প্রেরণ করে কালিহাতী থানা পুলিশ। আখতার পলাতক থাকায় দীর্ঘ দিনেও তা উদ্ধার করতে পারেনি পুলিশ। আখতার এখনো পলতক রয়েছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষাঙ্গন কি আবার অস্থির হয়ে উঠছে?

পরবর্তী

গুলিস্তানে আরও একটি ক্যাসিনোতে র‌্যাবের অভিযান

পরবর্তী

গুলিস্তানে আরও একটি ক্যাসিনোতে র‌্যাবের অভিযান

লিখন আউটস্ট্যান্ডিং, বিপ্লব অ্যাগ্রেসিভ

সর্বশেষ

অ্যাডাম, জিদান ও মাহিকে নিয়ে এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT