চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ৩৪ ঘণ্টা পর ৪ কিশোরী উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ০৯, মে ২০২২
- সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A

মহিউদ্দিন মুরাদ: লক্ষ্মীপুরের কমলনগর থেকে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর ৪ কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা কারাগার সংলগ্ন রহমান কন্টেকটারের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।

এসময় সাংবাদিকদের পুলিশ সুপার জানান, গত শনিবার দুপুরে নিখোঁজ কিশোরীদের ঝুমুর এলাকায় কান্না করতে দেখে ফারুক নামের এক সিএনজি চালক। এক পর্যায়ে ফারুক ওই কিশোরীদের তার পরিচিত পুলিশের নায়েক নুরুল ইসলামের জেলা কারাগার সংলগ্ন বাসায় নিয়ে যায়। নায়েক নুরুল ইসলামের স্ত্রী তার নিকটাত্মীয় রহমানের বাসায় ওই কিশোরীদেরকে রাখে। পরে ওই সিএনজি চালকের মাধ্যমে কমলনগর এলাকায় তার পরিবারের সদস্যদের খোঁজ নিতে থাকে। নায়েক নুরুল ইসলাম ৪ কিশোরী নিখোঁজের খবর কমলনগর থানা অফিসার ইনর্চাজকে অবহিত করলে সে অনুযায়ী তাদেরকে উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, কিশোরীরা তাদের পরিবারের ঠিকানা দিতে রাজি হয়নি । অভাব অনটন ও কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয় তারা। কাজের মাধ্যমে পরিবারের আর্থিক অভাব অনটন দূর করতে তারা বাবা-মার অগোচরে বাড়ি থেকে পালিয়ে যায়।

প্রেস ব্রিফিং শেষে কিশোরীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, ডিএসবির ওসি একেএম আজিজুর রহমান মিয়া ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Reneta

উল্লেখ্য, গত শনিবার সকাল ৮টার দিকে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু এলাকার বাড়ি থেকে চার কিশোরী বের হয়। নিখোঁজ কিশোরী সামিয়া আক্তার নিহার শান্তিরহাট এলাকায় নানার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বের হয়। কিন্তু শনিবার রাত পর্যন্ত সেখানে তারা পৌঁছায়নি। পরে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাদের সন্ধান না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজ কিশোরী নিহার নানী আকলিমা বেগম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিখোঁজলক্ষ্মীপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT