নিখোঁজের ১২ ঘণ্টা পর ঢাকার ধামরাইয়ে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ধামরাইয়ের উত্তরপাড়া এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার হয়।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে উত্তরপাতা এলাকার রংমিস্ত্রি তুষারের ৬ বছরের ছেলে তামিম নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
পরে রাতে বাড়ির পাশে একটি গর্তে শিশুটির জুতা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ওই গর্ত থেকে তামিমের মৃতদেহ উদ্ধার করে।
শিশুটির কীভাবে মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
শিশুটির অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








