দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজ হওয়ার তিন দিনের মাথায় শিশুকন্যা নুসরাত (৬) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার লাশ উদ্ধারের পর ওই শিশুর চাচা-চাচীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
নিহত শিশু নুসরাত উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের চকদফর গ্রামে মোঃ মিলন রহমানের কন্যা। মিলন রহমান সিরাজগঞ্জে র্যাব-১২ তে নিয়োজিত ছিলেন।
গত ১৬ নভেম্বর দুপুর হতে অনেক খোঁজাখুজির পর নুসরাতকে পাওয়া না গেলে রাতেই শিশুটির চাচা নজরুল ইসলাম বীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নং- ৮০২।
অতঃপর ১৮ নভেম্বর বেলা আনুমানিক ১২ টায় বাড়ির পাশ্ববর্তী একটি টয়লেটের সেফটিক ট্যাংক থেকে এলাকাবাসী নুসরাতের লাশ উদ্ধার করলে বীরগঞ্জ থানা পুলিশ লাশটির সুরতহাল প্রতিবেদন করে দিনাজপুর মর্গে পাঠায়।
এ ব্যাপারে সন্দেহমূলকভাবে নিহত শিশুর চাচা সফের আলীর ছেলে সালাম ও তার স্ত্রী মৌসুমিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়।








